জাপান ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইওয়া। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে এখনই পরিষ্কার কিছু বলা যাচ্ছে না। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে টোকিও।
গাজা যুদ্ধের প্রেক্ষাপটে জাপান বর্তমানে একটি সূক্ষ্ম কূটনৈতিক ভারসাম্য রক্ষার কৌশল নিচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা, অন্যদিকে মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহকারী দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্ত রাখার চেষ্টা করছে দেশটি।

