ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরান ‘চিরকাল’ হরমুজ নিয়ন্ত্রণ করবে: সাবেক মার্কিন কর্মকর্তা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ নজিরবিহীন পরিস্থিতি, একদিনের রাষ্ট্রপতি শাসন হবে পশ্চিমবঙ্গে? মুখ্যমন্ত্রী হিসেবে বিজয় থালাপতির শপথ আটকে গেল! যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধ শেষ করার প্রস্তাব বিবেচনা করছে ইরান ‘আমি পদত্যাগ করবো না’, ভোটের ফল চ্যালেঞ্জ করবেন মমতা হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মরদেহ, সব গয়না নিয়ে পালালেন স্বামী সহকারী হত্যার বিষয়ে যা বললেন শুভেন্দু ‘কামব্যাক কমরেড’, মির্জা আব্বাসের উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী হামে তিন শতাধিক শিশুর মৃত্যু: ইউনূস-নূরজাহানের বিচারের দাবিতে ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ

হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছে: রুমিন ফারহানা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে “জনগণের ইচ্ছার প্রতিফলন” হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্ট আইনজীবী রুমিন ফারহানা

একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। রুমিন ফারহানা বলেন, কোনো বিচার যদি সময়সীমা বা শর্ত বেঁধে দিয়ে পরিচালিত হয়, তাহলে সেই বিচার নিয়ে প্রশ্ন ওঠে। বিচারকে আটকে রাখার বা প্রভাবিত করার প্রচেষ্টা কখনোই ভালো ফল বয়ে আনে না।

তিনি বলেন, “শেখ হাসিনার রায়ে দেশের জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছে। এ রায়কে ঘিরে দেশ-বিদেশে নানা ধরনের মন্তব্য দেখা যাচ্ছে। মানবাধিকার সংস্থাগুলোর পর্যবেক্ষণও রয়েছে। ডেভিড বার্গম্যান, যিনি হাসিনার আমলে খুব সোচ্চার ছিলেন, তিনিও তার সাম্প্রতিক লেখায় বলেছেন—প্রসিকিউশনের হাতে শক্ত প্রমাণ ছিল।”

রুমিন ফারহানা আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে দৃশ্যমান বিচারই একমাত্র শর্ত নয়। বরং পিআর পদ্ধতিতে নির্বাচন, গণভোট, লেভেল প্লেয়িং ফিল্ড—এ ধরনের আরও বিভিন্ন শর্ত আরোপ করা হয়েছে। শুধু আওয়ামী লীগ নয়, জাতীয় পার্টি ও ১৪ দলকেও নিষিদ্ধ করার শর্ত তোলা হয়েছে, যা রাজনৈতিক অঙ্গনে বড় প্রশ্ন তৈরি করেছে।

তিনি প্রশ্ন তোলেন, “যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করা হয়, তাহলে জামায়াতসহ যারা এই দাবিগুলো তুলেছে, তারা নির্বাচনে আসবে কি না—এটা একটি বড় প্রশ্ন।”

রুমিনের মতে, নির্বাচন বাধাগ্রস্ত হলে সবচেয়ে বেশি লাভবান হবে আওয়ামী লীগ। তিনি বলেন, রাজনৈতিক প্রক্রিয়া শ্লথ হয়ে গেলে বা ভোট গ্রহণ ব্যাহত হলে, তার সুবিধা পাবে সেই রাজনৈতিক শক্তি, যা বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরান ‘চিরকাল’ হরমুজ নিয়ন্ত্রণ করবে: সাবেক মার্কিন কর্মকর্তা

হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছে: রুমিন ফারহানা

আপডেট সময় ১১:৫৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫