ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রংপুর বিভাগকে বাজেট বৈষম্যের মধ্যে রাখা যাবে না: আখতার হোসেন ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে কর্মসূচি প্রত্যাহারের আহ্বান বিজেপি মন্ত্রীর জুলাই কোনো নির্দিষ্ট দলের নয় : রিজভী দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন রাহুল গান্ধী শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি ও পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগালো এলাকাবাসী মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার দিল্লির আন্দোলন ঘিরে কঙ্গনার কড়া সমালোচনা আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প আর্জেন্টিনার হারে মেসির পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

রণক্ষেত্র দিল্লি: ব্যারিকেড ভেঙে সংসদের কাছে বিক্ষোভকারীরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৩৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

এবার পুলিশের মুহুর্মুহু লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল উপেক্ষা করেই সব ব্যারিকেড ভেঙে ভারতের সংসদ ভবনের মূল ফটকের কাছাকাছি পৌঁছে গেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভকারীরা।  সোমবার (২০ জুলাই) দেশটির সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেতেলাপোকাদেরএই আকস্মিক ও বিশাল মিছিল রুখতে ব্যর্থ হয় দিল্লি পুলিশ। আন্দোলনকারীরা সংসদের একদম কাছে চলে আসায় নিরাপত্তার স্বার্থে ভবনের প্রধান ফটক তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয়।

আজ সংসদ ভবনের ভেতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য ও বিভিন্ন দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। এমন স্পর্শকাতর সময়ে সিজেপির সংসদ অভিযান রুখতে আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল দিল্লি পুলিশ। মিছিলটি সংসদ ভবনের দিকে যাওয়ার পথে শ্রমশক্তি ভবনের কাছে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় পুলিশ। মিছিল ছত্রভঙ্গ করতে লাঠি ও ব্যাটন ব্যবহারের পাশাপাশি উপর্যুপরি কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়। তবে তীব্র পুলিশি অ্যাকশনের মুখেও দমে না গিয়ে ব্যারিকেড ভেঙে সংসদের দিকে এগিয়ে যান বিক্ষোভকারীরা। 

সংঘর্ষের একপর্যায়ে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ বেশ কয়েকজন শীর্ষ বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। তাদের জোরপূর্বক বাসে চাপিয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সিজেপি নেতৃত্বের অভিযোগ, তাদের সম্পূর্ণ শান্তিপূর্ণ ও ন্যায়সংগত আন্দোলনে অত্যন্ত দমনমূলক আচরণ করেছে পুলিশ। উদ্ভূত পরিস্থিতিতে দেশের সব রাজনৈতিক দলের সংসদ সদস্যদের প্রতি এই আন্দোলনের পাশে দাঁড়ানোর জোর আহ্বান জানিয়েছে সিজেপি।

এর আগে সকালে সিজেপির এই সংসদ অভিযান কর্মসূচিতে সশরীরে শামিল হয়েছিলেন সমাজবাদী পার্টির (এসপি) সংসদ সদস্য তথা অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদব। সমাজবাদী পার্টির পক্ষ থেকে দাবি করা হয়েছে, অন্দোলনস্থল থেকে ডিম্পল যাদব এবং দলের অন্য নেতাকর্মীদেরও অন্যায়ভাবে আটক করেছে দিল্লি পুলিশ। মেডিকেল ভর্তি পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে ব্যঙ্গাত্মক নাম নিয়ে গড়ে ওঠা এই দলটির ব্যারিকেড ভাঙার ঘটনাকে কেন্দ্র করে সংসদ ভবনের আশপাশের এলাকায় এখন চরম উত্তেজনা বিরাজ করছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রংপুর বিভাগকে বাজেট বৈষম্যের মধ্যে রাখা যাবে না: আখতার হোসেন

রণক্ষেত্র দিল্লি: ব্যারিকেড ভেঙে সংসদের কাছে বিক্ষোভকারীরা

আপডেট সময় ০৫:৩৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬