ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশে ফিরলেন না মেসি-ডি পলসহ ৭ ফুটবলার ইরানের বিরুদ্ধে ফের পূর্ণমাত্রায় যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র নেই যুক্তরাষ্ট্রের ২০৩০ বিশ্বকাপে জায়গা নিশ্চিত, তবুও বাছাইপর্ব খেলতে হবে আর্জেন্টিনাকে সিসি টিভি লাগান ড্রাইভার, নেপথ্যে ১০ লাখ চাঁদা দাবি: ভাইরাল সেই ভিডিও নিয়ে জামায়াত এমপির বিবৃতি আগামী বছরের হজের দুই প্যাকেজ ঘোষণা, কমল বিমান ভাড়া এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল ইনকিলাব জিন্দাবাদ স্লোগানে উত্তাল দিল্লি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা জামায়াত এমপির ভিডিও ভাইরাল, নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি এবার সৌদি আরবের ওপর সামুদ্রিক অবরোধের ঘোষণা ইয়েমেনের দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনে যোগ দিচ্ছেন পাঞ্জাব কৃষকরা

রণক্ষেত্র সংসদের সামনে, ভিতরে প্রধানমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:০৬:০১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত ভারতের রাজধানী দিল্লি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ‘সংসদ চলো’ কর্মসূচি ঘিরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় সংসদপথ।

সোমবার (২০ জুলাই) সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা কর্মসূচিতে হাজারো শিক্ষার্থী ও তরুণ পার্লামেন্টের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে তাদের বাধা দেয় পুলিশ। এ সময় ব্যারিকেড ভাঙার চেষ্টা ঘিরে শুরু হয় ধস্তাধস্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সংঘর্ষে কয়েকজন বিক্ষোভকারী ও পুলিশ সদস্য আহত হওয়ার খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

নিরাপত্তার কারণে সংসদ ভবনের দক্ষিণ প্রবেশপথ বন্ধ রাখা হয়। পাশাপাশি মধ্য দিল্লির গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং কয়েকটি মেট্রো স্টেশনে সাময়িকভাবে প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়।

পুলিশের দাবি, কর্মসূচির জন্য প্রয়োজনীয় অনুমতি ছিল না এবং ওই এলাকায় জনসমাবেশে নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। তবে আন্দোলনকারীদের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচিতে প্রশাসন অযৌক্তিকভাবে বাধা দিয়েছে। তারা মোবাইল ও ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটানোর অভিযোগও তুলেছে।

এদিকে, সিজেপি জানিয়েছে কেন্দ্রীয় সরকার আলোচনায় বসতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে এখনো ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দেশে ফিরলেন না মেসি-ডি পলসহ ৭ ফুটবলার

রণক্ষেত্র সংসদের সামনে, ভিতরে প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৫:০৬:০১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬