ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘ডার্লিং, প্রশ্নপত্র এনেছি’— ছাত্রীকে ডেকে বিপাকে বিশ্ববিদ্যালয় শিক্ষক নাঙ্গলকোটে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে মন্তব্য, তীব্র রাজনৈতিক বিতর্ক “আইনশৃঙ্খলার এই ধারা অব্যাহত থাকলে সরকার নাই হয়ে যাবে” “ইরানের বেশিরভাগ মানুষের নাম মোহাম্মদ”— ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৪ বারের মতো পেছাল “ওসমান হাদির রক্তের সঙ্গে বেইমানি করেছে ইউনূস সরকার”- বরিশালে বিক্ষোভে মাসুমা হাদি মুফতি আমির হামজার বিরুদ্ধে পত্রিকায় গ্রেপ্তারি বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ আদালতের অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে এনবিআরের সামনে বাইকারদের মানববন্ধন ডুয়েটে সংঘর্ষের ঘটনায় তদন্ত ও শাস্তির দাবি ছাত্রদলের

ভারতকেই ঠিক করতে হবে, শত্রুতার পথে হাঁটবে-নাকি ভালো প্রতিবেশী হবে: শাহবাজ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গতকাল শনিবার বলেছেন, পাকিস্তান ও ভারত প্রতিবেশী দেশ। তাই দুই দেশের একসঙ্গে বসবাস করা ছাড়া আর কোনো বিকল্প নেই। এখন ভারতের সামনেই সিদ্ধান্ত নেওয়ার সময়, তারা ‘শত্রুতার পথেই হাঁটবে, নাকি ভালো প্রতিবেশী হয়ে উঠবে।’

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছে, লন্ডনে প্রবাসী পাকিস্তানিদের এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে শাহবাজ শরিফ বলেন, ‘ভারতের সঙ্গে যেকোনো আলোচনাই হতে হবে ন্যায্য।’ এ সময় তিনি পাকিস্তানের উন্নয়ন, বৈশ্বিক সংকট এবং সাম্প্রতিক সাফল্যের কথাও উল্লেখ করেন।

এদিকে শাহবাজ শরিফ শ্রোতাদের মনে করিয়ে দেন, পাকিস্তান ও ভারত চারটি যুদ্ধ করেছে। এতে কয়েক শ কোটি ডলার খরচ হয়েছে। তিনি বলেন, ‘সেই টাকা স্কুল, হাসপাতাল, সড়ক নির্মাণ এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ব্যয় করা উচিত ছিল।’ কাশ্মীর সমস্যা সমাধান ছাড়া ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে তিনি জোর দেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেন, লাখ লাখ কাশ্মীরির রক্ত বৃথা যাবে না। আন্তর্জাতিক সংকটের প্রসঙ্গে তিনি গাজায় নজিরবিহীন প্রাণহানির কথাও বলেন। জানান, সেখানে ৬৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তিনি বলেন, ‘চাই কিংবা না চাই—এই অঞ্চল চিরকালই একে অপরের সঙ্গে জড়িয়ে থাকবে।’ তিনি আবারও স্পষ্ট করে বলেন, পাকিস্তান ভারতের সঙ্গে আলোচনা চায়। তবে সেটি হতে হবে সমতার ভিত্তিতে। ন্যায্যতা ও পারস্পরিক শ্রদ্ধা যেকোনো সংলাপের মূল ভিত্তি হওয়া উচিত।

পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের তথ্যপ্রযুক্তি মন্ত্রী আতাউল্লাহ তারার সমাবেশটিকে সফল বলে আখ্যা দেন। তিনি জানান, শাহবাজ শরিফের ভাষণ পরে গণমাধ্যমে সম্প্রচার করা হবে। প্রবাসী পাকিস্তানি বিষয়ক প্রতিমন্ত্রী আউন চৌধুরী বলেন, এই উপস্থিতি প্রমাণ করে প্রবাসী পাকিস্তানিরা কতটা তাদের দেশকে ভালোবাসেন। তিনি আরও জানান, পাকিস্তানের সাম্প্রতিক সাফল্য দেশের বৈশ্বিক অবস্থানকে শক্তিশালী করেছে, যা সব নাগরিকের জন্যই গর্বের বিষয়। মন্ত্রী আরও জানান, শাহবাজ শরিফ তাঁর ভাষণে গত মে মাসে ভারতের বিরুদ্ধে পরিচালিত ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’, অর্থনীতি ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক নিয়েও কথা বলেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘ডার্লিং, প্রশ্নপত্র এনেছি’— ছাত্রীকে ডেকে বিপাকে বিশ্ববিদ্যালয় শিক্ষক

ভারতকেই ঠিক করতে হবে, শত্রুতার পথে হাঁটবে-নাকি ভালো প্রতিবেশী হবে: শাহবাজ

আপডেট সময় ১১:০২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫