ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মদিনার ইসলামের কথা বলে মাদ্রাসাছাত্রদের পাশে দাঁড়াননি স্বরাষ্ট্রমন্ত্রী: পাটওয়ারী সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিলো সেনাবাহিনী ক্ষমতা দখলের স্বার্থে জোট বাঁধছে জামায়াত-আওয়ামী লীগ: রাশেদ খাঁন রবিবার সংসদ অভিমুখে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ঐক্যের পদযাত্রা এবার পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মামলার পেঁচে মমতা এখনই বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা করতে চাই না: সারজিস চাঁদাবাজি, দমন-পীড়ন, লুটপাট ও দলীয়করণ আবার ফিরে এসেছে: গোলাম পরওয়ার রয়েল রিসোর্টে আমাকে হত্যার ষড়যন্ত্র সফল হয়নি: মামুনুল হক নেপালে ভয়াবহ দুর্যোগে মৃত বেড়ে ৬৭৫: নিখোঁজ ৩২০ বিদেশি; উদ্ধার ২৪৯৮ ‘চোখের সামনে গোটা গ্রাম উধাও’

স্বরাষ্ট্র ও শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৫ দাবি রাহুলের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

এবার শিক্ষার্থীদের চলমান বিক্ষোভ ও আন্দোলন নিয়ন্ত্রণে সরকারের দমনপীড়ন ইস্যুতে দেশটির কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি উত্থাপন করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ছাত্র আন্দোলনে পুলিশি অভিযানের প্রতিবাদে মঙ্গলবার কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন আরো জোরদার করে বিরোধী শিবির। অবস্থান ধর্মঘট, বিক্ষোভ ও একাধিক বিরোধী নেতার আটককে ঘিরে রাজধানীতে সৃষ্টি হয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। দিন শেষে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী কেন্দ্রের কাছে পাঁচ দফা দাবি উত্থাপন করেন।

মঙ্গলবার রাহুল গান্ধী অভিযোগ করেন, কেন্দ্র সরকার শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় আচরণ করছে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন লোক কল্যাণ মার্গের সামনে কংগ্রেসের বিক্ষোভে অংশ নেওয়ার সময় রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাসহ একাধিক কংগ্রেস নেতাকে দিল্লি পুলিশ আটক করে। পরে রাতেই তাদের মুক্তি দেওয়া হয়।

মুক্তি পাওয়ার আগে প্রকাশ করা এক ভিডিও বার্তায় রাহুল গান্ধী সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।

সোমবার শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার।

ছাত্র আন্দোলনে পুলিশি অভিযানের জন্য প্রধানমন্ত্রীর প্রকাশ্য ক্ষমা প্রার্থনা।

বিষয়টি নিয়ে সংসদের উভয় কক্ষে পূর্ণাঙ্গ আলোচনা।

দ্রুত শিক্ষাব্যবস্থা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার সংস্কার।

তিনি আরো জানান, বিরোধী জোটের সব দলই বুধবার লোকসভা ও রাজ্যসভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার দাবি জানাবে। সূত্র: এনডিটিভি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মদিনার ইসলামের কথা বলে মাদ্রাসাছাত্রদের পাশে দাঁড়াননি স্বরাষ্ট্রমন্ত্রী: পাটওয়ারী

স্বরাষ্ট্র ও শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৫ দাবি রাহুলের

আপডেট সময় ১১:০২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬