ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফিফা ফুটবল ধ্বংস করছে, ইনফান্তিনোর সময় শেষ: স্প্যানিশ লিগ সভাপতি তেহরানের বিলবোর্ডে কফিনে ট্রাম্পের ছবি জেন-জি আন্দোলনের মধ্যে অবস্থান স্পষ্ট করল বিজয়ের টিভিকে জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতিকে দেখতে চান ট্রাম্প! আবার মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী হতে চান নওয়াজ শরিফ অমিত শাহ ও ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে ভারতের পার্লামেন্ট উত্তাল নেতানিয়াহুকে ‘স্বাগত নয়’, গ্রেফতার চান মামদানি অবশেষে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ কঠোর শাস্তি নিশ্চিতের প্রতিশ্রুতি দিলেন মোদি প্রশ্ন ফাঁস ‘ঘোর পাপ’, জড়িতদের কড়া শাস্তির বার্তা মোদির

প্রশ্ন ফাঁস ‘ঘোর পাপ’, জড়িতদের কড়া শাস্তির বার্তা মোদির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০৫:০২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে প্রথমবারের মতো সরাসরি মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি প্রশ্ন ফাঁসকে ‘ঘোর পাপ’ আখ্যা দিয়ে বলেছেন, তরুণদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলতে কাউকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

দিল্লিতে চলমান শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই দেওয়া বক্তব্যে মোদি বলেন, এটি কোনো রাজনৈতিক ইস্যু নয়, বরং জাতীয় স্বার্থের বিষয়। তাই কেন্দ্র ও সব রাজ্য সরকারকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে শিক্ষার্থীদের প্রতি অন্যায় না করার এবং তাদের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে প্রশ্ন ফাঁস ও শিক্ষার্থীদের ওপর পুলিশি অভিযানের প্রতিবাদে আন্দোলন আরও জোরদার করেছে বিরোধী দলগুলো। কংগ্রেস নেতা রাহুল গান্ধী শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ, সংসদে আলোচনা, শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং পুলিশি অভিযানের জন্য জবাবদিহির দাবি জানিয়েছেন।

অন্যদিকে সরকার বলছে, প্রশ্ন ফাঁসের অভিযোগ সামনে আসার পরই তদন্ত শুরু হয়েছে। সিবিআই তদন্ত চালাচ্ছে এবং এ পর্যন্ত ১৩ জনের বেশি অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও দাবি করেছেন, সরকার আলোচনায় প্রস্তুত থাকলেও কংগ্রেস শিক্ষার্থীদের ইস্যুকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে।

প্রশ্ন ফাঁসের অভিযোগ ঘিরে ভারতের শিক্ষা ও রাজনীতিতে উত্তেজনা এখনো অব্যাহত। একদিকে সরকারের কঠোর অবস্থানের বার্তা, অন্যদিকে বিরোধীদের আন্দোলন—এই সংকট কোন পথে এগোয়, সেদিকেই নজর সবার।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফিফা ফুটবল ধ্বংস করছে, ইনফান্তিনোর সময় শেষ: স্প্যানিশ লিগ সভাপতি

প্রশ্ন ফাঁস ‘ঘোর পাপ’, জড়িতদের কড়া শাস্তির বার্তা মোদির

আপডেট সময় ০২:০৫:০২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬