ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মদিনার ইসলামের কথা বলে মাদ্রাসাছাত্রদের পাশে দাঁড়াননি স্বরাষ্ট্রমন্ত্রী: পাটওয়ারী সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিলো সেনাবাহিনী ক্ষমতা দখলের স্বার্থে জোট বাঁধছে জামায়াত-আওয়ামী লীগ: রাশেদ খাঁন রবিবার সংসদ অভিমুখে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ঐক্যের পদযাত্রা এবার পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মামলার পেঁচে মমতা এখনই বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা করতে চাই না: সারজিস চাঁদাবাজি, দমন-পীড়ন, লুটপাট ও দলীয়করণ আবার ফিরে এসেছে: গোলাম পরওয়ার রয়েল রিসোর্টে আমাকে হত্যার ষড়যন্ত্র সফল হয়নি: মামুনুল হক নেপালে ভয়াবহ দুর্যোগে মৃত বেড়ে ৬৭৫: নিখোঁজ ৩২০ বিদেশি; উদ্ধার ২৪৯৮ ‘চোখের সামনে গোটা গ্রাম উধাও’

অবশেষে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ কঠোর শাস্তি নিশ্চিতের প্রতিশ্রুতি দিলেন মোদি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

প্রশ্নপত্র ফাঁস নিয়ে কয়েকদিন ধরে উত্তপ্ত ভারতের রাজধানী নয়াদিল্লি। নতুনভাবে গড়ে ওঠা ককরোচ জনতা পার্টির (সিজেপি) সংসদ অভিযানের পরদিনই বহুল আলোচিত নিট (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট) প্রশ্নপত্র ফাঁস কাণ্ড নিয়ে নীরবতা ভাঙলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  গতকাল এনডিএ সংসদীয় দলের ‘মঙ্গল মিলন’ বৈঠকে তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘প্রশ্নফাঁস একটি মহাপাপ। এটা রুখে দেওয়ার দায়িত্ব পুরো দেশের।’ একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ কঠোর শাস্তি নিশ্চিতের প্রতিশ্রুতি দেন তিনি।

দিল্লিতে সংসদের লাইব্রেরি ভবনে অনুষ্ঠিত বৈঠকে মোদি সাংসদদের উদ্দেশ্যে বলেন, ‘ভুল পথে চালিত হওয়া খুব সহজ, তবে সঠিক পথে ফেরানো কঠিন। যুবসমাজ ও শিশুদের উসকানি না দিয়ে সঠিক পথ দেখানো আমাদের দায়িত্ব।’ কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জানান, প্রধানমন্ত্রী সব পক্ষকে একত্রিত হয়ে একটি শতভাগ ত্রুটিমুক্ত ও নির্ভুল পরীক্ষাব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

এর আগে গত সোমবার নিট-ইউজি পরীক্ষা বাতিল এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লিতে এক বিশাল সংসদ অভিযানের ডাক দেয় ‘ককরোচ জনতা পার্টি’। প্রায় ২০ হাজার আন্দোলনকারী, যাদের বড় অংশই ছাত্র-যুব, পুলিশের ব্যারিকেড ও নিষেধাজ্ঞা ভেঙে সংসদ ভবনের কাছাকাছি পৌঁছে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ও লাঠিচার্জ পরিচালনা এবং অনেককে আটক করে। এই আন্দোলনের সমর্থনে হাসপাতালে চিকিৎসাধীন থাকা সত্ত্বেও অনশন চালিয়ে যাচ্ছেন প্রখ্যাত শিক্ষাবিদ ও আন্দোলনকারী সোনম ওয়াংচুক। আন্দোলনকারীদের ওপর পুলিশের চড়াও হওয়ার তীব্র নিন্দা জানিয়ে তিনি ঘোষণা দেন, সাংসদদের সঙ্গে আন্দোলনকারীদের সংসদ ভবনে সাক্ষাতের অনুমতি না দেওয়া পর্যন্ত তার এই অনশন চলবে।

এদিকে প্রশ্নপত্র ফাঁস নিয়ে টানা আন্দোলনের মুখে সিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসে সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডা আন্দোলনকারীদের কাছ থেকে লিখিত দাবি গ্রহণ করেন এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করতে তাদের অবস্থান কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানান। অন্যদিকে, এই উত্তাল পরিস্থিতির মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের মধ্যে প্রায় চার ঘণ্টাব্যাপী এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। যদিও সরকারের আলোচনার পরও সিজেপি ও সোনম ওয়াংচুক তাদের মূল দাবিতে অনড় রয়েছেন এবং শিক্ষামন্ত্রীর জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মদিনার ইসলামের কথা বলে মাদ্রাসাছাত্রদের পাশে দাঁড়াননি স্বরাষ্ট্রমন্ত্রী: পাটওয়ারী

অবশেষে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ কঠোর শাস্তি নিশ্চিতের প্রতিশ্রুতি দিলেন মোদি

আপডেট সময় ০২:০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬