এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নেতাদের গুরুত্বপূর্ণ বৈঠকের এক সপ্তাহ আগে একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। বুধবার ভোরে রাজধানী পিয়ংইয়ংয়ের কাছাকাছি এলাকা থেকে উত্তর-পূর্ব দিকে ছোড়া এই স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে জানিয়েছে, গত মে মাসের পর জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এটাই পিয়ংইয়ংয়ের প্রথম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ।

লি জায়ে-মিয়ং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটিই উত্তর কোরিয়ার প্রথম এমন পদক্ষেপ।

আগামী সপ্তাহে সিউলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) ফোরামের শীর্ষ সম্মেলন, যেখানে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন