ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর মর্যাদা দিলো ভারত বর্তমানে দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী চীনা জে-১০সি যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, নজর রাখছে ভারত সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেওয়ার ঘোষণা বিজয় থালাপতির খালের পাড়ে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি রয়েছে: ত্রাণমন্ত্রী ঈশ্বরের কাছে আরেকটি বিশ্বকাপ চাওয়া অনেক বেশি হয়ে যাবে: মেসি বিশ্বকাপে আগেও ব্রাজিলকে ‘ডুবিয়েছিল’ বিতর্কিত এই রেফারি ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, মার্কিন কারাগার থেকে ঐক্যের ডাক মাদুরোর ইরান যুদ্ধের জরুরি ব্যয়ের জন্য ৮৭৬০ কোটি ডলার চাইলেন ট্রাম্প একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

ড. ইউনূসের পদত্যাগ নিয়ে বিএনপি-এনসিপি নেতাদের পাল্টাপাল্টি মন্তব্য

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • ৫৪৭ বার পড়া হয়েছে

অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন—এমন গুঞ্জন বৃহস্পতিবার দিনভর চলার পর সন্ধ্যায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও একাধিক উপদেষ্টার বরাতে সংবাদমাধ্যমগুলো খবর প্রকাশ করে, প্রধান উপদেষ্টা পদত্যাগের কথা ভাবছেন। জানা গেছে, নানা বিষয়ে বিরক্ত হয়ে তিনি এ সিদ্ধান্ত নিতে পারেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ড. ইউনূসের পদত্যাগ তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে। একটি বেসরকারি টেলিভিশনে তিনি বলেন, “নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার পরিবর্তে যদি তিনি পদত্যাগ করতে চান, সেটি তার নিজস্ব বিষয়। আমরা ওনার পদত্যাগ চাইনি। আর যদি ব্যক্তিগতভাবে তিনি দায়িত্ব পালনে অপারগ হন, তাহলে রাষ্ট্র বিকল্প খুঁজে নেবে।”

বিএনপি নেতার এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় শুক্রবার রাতে এনসিপি ও যুবশক্তির নেতা অ্যাডভোকেট তারিকুল ইসলাম তার ফেসবুক পোস্টে বলেন, “শেখ হাসিনার নিয়োগকৃত রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করলে সমস্যা, কিন্তু ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করলে সমস্যা নেই—তাঁর বিকল্প খুঁজে পাওয়া যাবে! এই হলো জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বিএনপি।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর মর্যাদা দিলো ভারত

ড. ইউনূসের পদত্যাগ নিয়ে বিএনপি-এনসিপি নেতাদের পাল্টাপাল্টি মন্তব্য

আপডেট সময় ০৯:১৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫