ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অপ্রতীম হত্যাকাণ্ডে একজন আটক প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, তদন্তের প্রতিবেদন প্রকাশ সাগরকন্যা কুয়াকাটায় দেখা মিলছে ঝিনুকের ‘সাদা গালিচা’, মুগ্ধ পর্যটকরা এবার ক্ষমতায় আসতে চেয়েছে, বেহেশতের কথা বলে: বিরোধী দলের উদ্দেশ্য এ্যানি অবশেষে নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর জুলাই থেকেই জামায়াতের আমির ও নাহিদ ইসলামের আহ্বানে জাতি সাড়া দিচ্ছে না: রাশেদ খান জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ এক দশক পর যুক্তরাষ্ট্র যাচ্ছেন শি জিনপিং, অভ্যর্থনা জানাবেন ট্রাম্প নিজেই ১০ বছরের শিশুকে গণধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসেছে দুইশ’র বেশি চেকপোস্ট

শিক্ষার্থীদের স্বার্থ আগে, প্রশ্নফাঁসে বিচার হবে: মোদি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

টানা বিক্ষোভ আর রাজনৈতিক চাপের মুখে অবশেষে বড় ঘোষণা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রশ্নফাঁসের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি জানান, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। এজন্য ফাস্ট-ট্র্যাক আদালত গঠনসহ প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দেশের তরুণদের ভবিষ্যৎ রক্ষা করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। যারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

তবে প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরও আন্দোলন থামেনি। আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি) আবারও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছে।

অন্যদিকে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, দেশের শিক্ষাব্যবস্থার বর্তমান সংকটের জন্য মোদি সরকারই দায়ী। একই সঙ্গে তিনি শিক্ষামন্ত্রীর অপসারণ, শিক্ষার্থীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

প্রশ্নফাঁস ইস্যুতে সরকারের বিচার নিশ্চয়তার ঘোষণা এবং বিরোধীদের আন্দোলন—দুই মিলিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গন এখনো উত্তপ্ত। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটিই এখন সবার নজরে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অপ্রতীম হত্যাকাণ্ডে একজন আটক

শিক্ষার্থীদের স্বার্থ আগে, প্রশ্নফাঁসে বিচার হবে: মোদি

আপডেট সময় ১১:৩৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬