ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার ভারতে পুলিশ ভ্যান আটকে দিলো তরুণী, যেন বাংলাদেশের প্রতিচ্ছবি যন্তর মন্তরের আন্দোলনকে সচল রাখছেন একদল নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবক পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের দিল্লির সহিংসতায় জড়িতদের বাতিল হতে পারে পাসপোর্ট যন্তর মন্তরে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ সরকারের তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোদির পাশেই সাপ, মোবাইলে কার্টুনে মগ্ন শিশু গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে সিইসিকে জামায়াতের চিঠি মোদি সরকারের আলোচনার প্রস্তাব, প্রত্যাখ্যান করছে সিজেপি আন্দোলনের আড়ালে ভারতকে বাংলাদেশ-পাকিস্তান বানানোর চেষ্টা হচ্ছে: দিলীপ ঘোষ

মোদি সরকারের আলোচনার প্রস্তাব, প্রত্যাখ্যান করছে সিজেপি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৩৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ভারতে প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে চলা শিক্ষার্থী আন্দোলন থামাতে এবার আলোচনার পথে হাঁটছে নরেন্দ্র মোদি সরকার। তবে কেন্দ্রের একের পর এক প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)

কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ড. জিতেন্দ্র সিং জানিয়েছেন, বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার পর্যন্ত চারবার আনুষ্ঠানিকভাবে আলোচনার প্রস্তাব পাঠানো হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের সুবিধাজনক সময় ও স্থানে আলোচনায় বসতে তারা প্রস্তুত। এমনকি স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা ও জিতেন্দ্র সিং নিজেও বৈঠকে অংশ নেবেন বলেও জানানো হয়।

তবে সিজেপি নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো মন্ত্রীর কার্যালয় বা বাসভবনে তারা আলোচনায় যাবে না। তাদের দাবি, ‘জনতার আদালত’ এখন যন্তর মন্তরেই বসেছে। প্রয়োজনে আন্দোলনস্থলের কাছাকাছি নিরপেক্ষ কোনো স্থানে আলোচনা হতে পারে, তবে সরকারকেই সেখানে আসতে হবে।

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, প্রশ্নফাঁসের ঘটনায় ক্ষতিগ্রস্তদের বিচার ও আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে অনড় রয়েছে সিজেপি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার ভারতে পুলিশ ভ্যান আটকে দিলো তরুণী, যেন বাংলাদেশের প্রতিচ্ছবি

মোদি সরকারের আলোচনার প্রস্তাব, প্রত্যাখ্যান করছে সিজেপি

আপডেট সময় ০৬:৩৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬