ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নরওয়ের বিপক্ষে ৯০ মিনিট খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি মরক্কোর কাছে ৩-০ গোলে হারল কানাডা মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল, গণরায় বাস্তবায়নের দাবি পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত নেইমার: আনচেলত্তি ৩ মিনিটে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ ডাকার কারণ জানালেন কৃষি কর্মকর্তা যাদের ডাকে সন্তান মারা গেলো তারাই খোঁজ নেয় নাই: জুলাই শহীদের মা স্বপ্নের নেতা তারেক রহমানের বাংলাদেশ গড়ব আমরা: মির্জা ফখরুল ‘আর্জেন্টিনার খেলা দেখে টেনশন হচ্ছিল’ বলার পর নিজেকে নিরপেক্ষ দাবি ফিফা সভাপতির আমাকে থামাতে চাইলে মেরে ফেলতে হবে: মমতা যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু : বিরোধীদলীয় নেতা

শ্যামনগরে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ৩৮৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রথীন রপ্তান (৫২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রথীন রপ্তান ওই গ্রামের মৃত শচীন রপ্তানের ছেলে। স্থানীয় ইউপি সদস্য দেবাশীষ গায়েন ঘটনাটি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, রথীন রপ্তান নিজের ঘেরে সবজি চাষ করতেন। দীর্ঘদিন ধরে ইঁদুরের উপদ্রবে ফসলের ক্ষতি হচ্ছিল। ইঁদুর দমন করতে তিনি জমিতে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। বৃহস্পতিবার সন্ধ্যায় অসাবধানতাবশত নিজেই সেই ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।

ইউপি সদস্য দেবাশীষ গায়েন বলেন, “সন্ধ্যার দিকে রথীন ঘেরের দিকে যান। রাতে বাড়ি না ফেরায় তার স্ত্রী খুঁজতে বের হন। পরে ঘেরে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান।”
ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক তারে জড়িয়ে তিনি মারা গেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নরওয়ের বিপক্ষে ৯০ মিনিট খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি

শ্যামনগরে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

আপডেট সময় ০৯:৪২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫