ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নরওয়ের বিপক্ষে ৯০ মিনিট খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি মরক্কোর কাছে ৩-০ গোলে হারল কানাডা মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল, গণরায় বাস্তবায়নের দাবি পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত নেইমার: আনচেলত্তি ৩ মিনিটে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ ডাকার কারণ জানালেন কৃষি কর্মকর্তা যাদের ডাকে সন্তান মারা গেলো তারাই খোঁজ নেয় নাই: জুলাই শহীদের মা স্বপ্নের নেতা তারেক রহমানের বাংলাদেশ গড়ব আমরা: মির্জা ফখরুল ‘আর্জেন্টিনার খেলা দেখে টেনশন হচ্ছিল’ বলার পর নিজেকে নিরপেক্ষ দাবি ফিফা সভাপতির আমাকে থামাতে চাইলে মেরে ফেলতে হবে: মমতা যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু : বিরোধীদলীয় নেতা

সুনামগঞ্জে ট্র্যাজেডি: টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে বাস খাদে, মা-মেয়ে নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ৫৯২ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মা-মেয়ে নিহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে পাগলা বাজার সংলগ্ন ইনাতনগর গ্রামের পাশে (শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামের সামনে) এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ঢাকার বাসিন্দা ও চাঁদপুরের দোয়ালিয়া গ্রামের আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) ও তাদের মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেডের (বিসিআইসি) ১১ জন উচ্চপদস্থ কর্মকর্তা স্বপরিবারে একটি বাসে করে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আসেন। বাসটি ইনাতনগর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং গাড়িটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মনজুরা আক্তার ও আয়েশা সিদ্দিকা মারা যান।

এ ঘটনায় বাসে থাকা অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আহতদের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান, যেখানে তারা প্রাথমিক চিকিৎসা নেন।

খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। বাসটি খাদে উল্টে পড়েছিল, ফায়ার সার্ভিস টিম নিহতদের উদ্ধার করে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নরওয়ের বিপক্ষে ৯০ মিনিট খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি

সুনামগঞ্জে ট্র্যাজেডি: টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে বাস খাদে, মা-মেয়ে নিহত

আপডেট সময় ০৯:৫৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫