ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আজ রাতে খালি চোখে দেখা যাবে পারসেইড উল্কাবৃষ্টি মুয়াজ্জিনের তালিকায় নাম না দেওয়ায় ইমামকে হাতুড়িপেটার অভিযোগ যন্তর মন্তর ‘সিজন-টু’ শুরুর হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির অভিজিৎ দীপকের ২০২৭ সালের মধ্যে বসিলা ও রায়েরবাজারে হবে আলাদা থানা: ববি হাজ্জাজ অতিরিক্ত যাত্রী, বড় ঢেউ; জিম্বাবুয়েতে ফেরি দুর্ঘটনায় নিহত ৪৪ বিয়ের প্রলোভনে ধর্ষণে অন্তঃসত্ত্বা নারী, যুবলীগ কর্মী গ্রেফতার বিএনপির পতন হলে আপনারা সরকার চালাতে পারবেন?-প্রশ্ন রাশেদ খানের বালুর ঘাটে ইজারাদারের কর্মীকে ইউএনওর মারধর তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত অন্যতম শীর্ষ অনলাইন ক্যাসিনো এজেন্ট লিপুর বাগানবাড়িতে ডিবির অভিযান

ছাত্র উপদেষ্টারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি: হাসনাত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:১০:৩০ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ৩৫৯ বার পড়া হয়েছে

এবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার যে অপচেষ্টা চলছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এই দুই উপদেষ্টা কোনো নির্দিষ্ট দলের নয় বরং চলমান গণঅভ্যুত্থানের সার্বজনীন প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

আজ রোববার (২৫ মে) চট্টগ্রামে দুই নম্বর গেট এলাকায় পথসভার শুরুতে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, তাদেরকে দলীয় পরিচয়ে ট্যাগ করার প্রচেষ্টাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাই। তারা এনসিপি বা অন্য কোনো দলের প্রতিনিধি নন, তারা এই সরকারে জনগণের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছেন।

বক্তব্যে তিনি বলেন, এই ধরনের বিভ্রান্তিকর প্রচার উপদেষ্টাদের সম্মানহানির চেষ্টা এবং এর মাধ্যমে আন্দোলনের সার্বজনীনতাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে।

হাসনাত আব্দুল্লাহ জানান, বিচারব্যবস্থার সংস্কার, নতুন সংবিধান প্রণয়ন, গণপরিষদ ও আইনসভার নির্বাচন, আহত ও শহীদ পরিবার পুনর্বাসনসহ মৌলিক সংস্কারের দাবিতে তারা সরকারের প্রধান উপদেষ্টার কাছে সুস্পষ্ট বার্তা দিয়েছেন। সেইসঙ্গে তারা দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণারও দাবি জানিয়েছেন।

তিনি বলেন, গণমানুষের মতামত জানতেই আমরা চট্টগ্রাম দক্ষিণ থেকে যাত্রা শুরু করেছি। আমরা সারা বাংলাদেশ ঘুরে জনগণের ভাবনা জানব এবং নিজেদের পরিকল্পনা তুলে ধরব। এটি একটি পারস্পরিক সংলাপের প্রক্রিয়া।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আজ রাতে খালি চোখে দেখা যাবে পারসেইড উল্কাবৃষ্টি

ছাত্র উপদেষ্টারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি: হাসনাত

আপডেট সময় ০১:১০:৩০ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫