ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্ত্রীকে হাসপাতালে রেখে নামাজের জন্য বের হয়েছিলেন দোকানি, মোটরসাইকেলের ধাক্কায় প্রা/ণ গেল শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে কথা বলে লাভ নেই: সিজেপির মুখপাত্র জামায়াতের জোট থেকে বেরিয়ে গেল খেলাফত মজলিস দেশের সবকিছু বন্ধ করতে পেরেছেন, শুধু প্রশ্নফাঁস বন্ধ করতে পারেননি: মোদিকে রাহুলের কটাক্ষ সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তির ২৪ ঘণ্টায় কেন সুর বদলালেন ট্রাম্প ইরান এখন আলোচনায় আগের চেয়ে ‘বেশি আন্তরিক’: ট্রাম্প সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী জনপ্রিয় অনলাইন স্ট্রিমার স্পিডের বিশ্বরেকর্ড ভাঙলেন মোদি  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত ইরানকে অস্ত্র দিলে চীন-রাশিয়াকে ট্রাম্পের হুঁশিয়ারি

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়: সিজেপি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

দিল্লিতে নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে আন্দোলনের মধ্যেই কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। দলটির স্পষ্ট বক্তব্য—শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া অন্য কোনো বিষয়ে আলোচনার সুযোগ নেই।

সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে তারা একচুলও সরবেন না। পাশাপাশি আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার এবং প্রশ্নফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে এক কোটি রুপি ক্ষতিপূরণ দেওয়ার দাবিও পুনর্ব্যক্ত করেন তিনি।

এর আগে শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন আন্দোলনকারীদের প্রতিনিধিরা। বৈঠকে ক্ষতিপূরণ ও আইনি সুরক্ষার বিষয়ে সরকার নীতিগত সম্মতি দিলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

এদিকে সরকারি সূত্র বলছে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের সম্ভাবনা নেই। তবে পরিস্থিতি সামাল দিতে জাতীয় পরীক্ষা সংস্থার ৪৭ কর্মকর্তাকে বরখাস্ত, শিক্ষাসচিবকে পরিবর্তন এবং প্রশ্নফাঁস রোধে কঠোর আইন আনার ঘোষণা দিয়েছে মোদি সরকার।

তবে আন্দোলনকারীদের দাবি, কর্মকর্তা বদল নয়—এই ঘটনার চূড়ান্ত রাজনৈতিক দায় শিক্ষামন্ত্রীর। তাই তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন এবং সরকারের সঙ্গে অচলাবস্থা—দুটোই চলবে বলে জানিয়ে দিয়েছে সিজেপি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্ত্রীকে হাসপাতালে রেখে নামাজের জন্য বের হয়েছিলেন দোকানি, মোটরসাইকেলের ধাক্কায় প্রা/ণ গেল

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়: সিজেপি

আপডেট সময় ১২:৩৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬