ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে নতুন সমঝোতা আমি কাউকে ধর্ষণ করিনি: এপস্টাইন ইস্যুতে ট্রাম্প মিথ্যা মামলার সংস্কৃতি থেকে বের হয়ে আসার আহ্বান আইনমন্ত্রীর অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন শেরেবাংলা: প্রধানমন্ত্রী পবিত্র হজ পালন করতে গিয়ে ৪ বাংলাদেশির মৃত্যু হরমুজ প্রণালী খুললেও পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না ইরান দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের কালবৈশাখী ঝড়ে বসতবাড়ির ওপর গাছ পড়ে ঘুমন্ত মা-মেয়েসহ নিহত ৩ কালবৈশাখী ঝড়ে দোকানে উপড়ে পড়ল বিশাল গাছ, প্রাণ গেল ঘুমন্ত ব্যবসায়ীর সন্ধ্যার মধ্যে দেশের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস

এনসিপির যোগ্য নেতৃত্ব না থাকলে ভোট দেওয়ার প্রয়োজন নেই: হাসনাত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৩৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • ৬০৭ বার পড়া হয়েছে

এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আগামী নির্বাচনে আপনারা যোগ্য নেতৃত্বকে ভোট দেবেন। যদি দেখেন এনসিপি থেকে যোগ্য নেতৃত্ব নাই, আপনাদের ভোট দেওয়ার প্রয়োজন নেই। মার্কা দেখে ভোট দেওয়ার প্রয়োজন নাই। যে সবার সেবা করবে, তাকে আপনারা ভোট দিবেন।

মঙ্গলবার (২৭ মে) বিকেলে চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার পথসভায় তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, আমাদেরকে সচেতন হতে হবে। নিজেরা যদি দুর্নীতি না করি তাহলে আমাদের নেতা কখনও দুর্নীতিবাজ হতে পারবে না। আর আগের মতো যদি ভোট বিক্রি করে দেই, তাহলে ৫ বছর আমাকে নির্যাতন করবে, জুলুম করবে, আমি মুখ ফুটে একটা কথা বলতে পারবো না। সেজন্য আমাদেরকে আগে সচেতন হতে হবে।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের দুর্নীতি বিরোধী অভিযান শুরু হবে আমাদের পরিবার থেকে। আমার বাবার ইনকামের স্বচ্ছতা আছে কিনা সেই প্রশ্ন করার সৎ সাহস থাকতে হবে। আপনার বাবার বেতন ৪০ হাজার টাকা। বাসা ভাড়া দিচ্ছে ২৫ হাজার টাকা, আপনাকে আইফোন কিনে দিচ্ছে দেড় লাখ টাকার। আপনার বাবার ইনকামকে যদি প্রশ্ন করতে না পারেন, তাহলে আপনার যথাযথ শিক্ষা এখনও পর্যন্ত হচ্ছে না।

এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু ও মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় সংগঠক আরমান হোসেনও উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে নতুন সমঝোতা

এনসিপির যোগ্য নেতৃত্ব না থাকলে ভোট দেওয়ার প্রয়োজন নেই: হাসনাত

আপডেট সময় ০৫:৩৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫