ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ডিবি হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে জামিন না দেওয়ায় জেল সুপারকে শোকজ বিচারকের তারেক রহমানের শুভেচ্ছা পেয়ে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি জিন্নাহর বাবা মাছ বিক্রেতা ছিলেন: ফজলুর রহমান মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ জাকির নায়েকের সঙ্গে আজহারির সাক্ষাৎ, উপহার পেলেন ‘বিশেষ আতর’ আবারও বাড়ল নিম্নস্তরের সিগারেটের দাম ঢাবির বিজয় একাত্তর হলের ক্লাব রুমের নাম ফলক ভাঙচুর ইরানের সরকার পতন ও হামাস-হিজবুল্লাহকে নির্মূল করব: নেতানিয়াহু

ইরানি জাহাজে ইউক্রেনের হামলার জবাব দিতে হবে: আরাগচি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

এবার ইরানের একটি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের চালানো হামলা জবাবহীন থাকতে পারে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার (২৬ জুলাই) কাস্পিয়ান সাগরে সংঘটিত এই হামলায় সংঘটিত বিস্ফোরণে এক নাবিক নিহত এবং আরেকজন আহত হওয়ার তথ্য জানিয়েছে তেহরান। 

ইইউ প্রধান কাজা কাল্লাস এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে আলাদা টেলিফোন আলাপে আব্বাস আরাগচি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন বলে পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সএ নিশ্চিত করেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয় যে নিহত নাবিকের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ক্রু সদস্যদের সহায়তায় এগিয়ে আসায় আস্ত্রাখান অঞ্চলের স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ জানান আরাগচি এবং কিয়েভ শাসনগোষ্ঠীর এমন দুঃসাহসিক পদক্ষেপ অবিলম্বে বন্ধের ওপর জোর দেন।

রাশিয়ান বার্তা অনুযায়ী টেলিফোন আলাপে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনে ইরানের পক্ষ থেকে চালানো অব্যাহত কূটনৈতিক প্রচেষ্টা সম্পর্কেও ল্যাভরভকে অবহিত করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। সূত্র: রয়টার্স

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির

ইরানি জাহাজে ইউক্রেনের হামলার জবাব দিতে হবে: আরাগচি

আপডেট সময় ১০:২২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬