ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ডিবি হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে জামিন না দেওয়ায় জেল সুপারকে শোকজ বিচারকের তারেক রহমানের শুভেচ্ছা পেয়ে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি জিন্নাহর বাবা মাছ বিক্রেতা ছিলেন: ফজলুর রহমান মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ জাকির নায়েকের সঙ্গে আজহারির সাক্ষাৎ, উপহার পেলেন ‘বিশেষ আতর’ আবারও বাড়ল নিম্নস্তরের সিগারেটের দাম ঢাবির বিজয় একাত্তর হলের ক্লাব রুমের নাম ফলক ভাঙচুর ইরানের সরকার পতন ও হামাস-হিজবুল্লাহকে নির্মূল করব: নেতানিয়াহু

বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের পাঁচ দেশে পাঠানোর পরিকল্পনা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫৭:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

ইউরোপে আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়া বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসীদের নিজ দেশে ফেরানোর আগে তৃতীয় কোনো দেশে সাময়িকভাবে রাখার নতুন পরিকল্পনা করছে ইউরোপের পাঁচ দেশ।

জার্মানি, অস্ট্রিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও গ্রিসের যৌথ এই উদ্যোগে উগান্ডা, কেনিয়া, রুয়ান্ডা, ঘানা, বেনিন, মৌরিতানিয়া ও উজবেকিস্তানে ‘রিটার্ন হাব’ বা প্রত্যাবাসন কেন্দ্র স্থাপনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

পরিকল্পনা অনুযায়ী, যেসব আশ্রয়প্রার্থীর আবেদন চূড়ান্তভাবে বাতিল হবে এবং যাদের তাৎক্ষণিকভাবে নিজ দেশে ফেরানো সম্ভব হবে না, তাদের প্রথমে এসব রিটার্ন হাবে রাখা হবে। পরে সংশ্লিষ্ট দেশের সঙ্গে সমন্বয় করে নিজ দেশে ফেরত পাঠানো হবে।

তবে এখনো কোনো দেশের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হয়নি। ইউরোপীয় কমিশনের নতুন প্রস্তাব নিয়ে আলোচনা চলছে এবং সদস্য দেশগুলোর মধ্যেও এ বিষয়ে মতভেদ রয়েছে।

এদিকে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ বিষয়ে সরকারকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। অন্যদিকে, মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করে বলেছে, ইউরোপের বাইরে এমন কেন্দ্র স্থাপন করা হলে আশ্রয়প্রার্থীদের আইনি সুরক্ষা ও মানবাধিকার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির

বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের পাঁচ দেশে পাঠানোর পরিকল্পনা

আপডেট সময় ১২:৫৭:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬