ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমার যখন ইচ্ছা হবে, আমি বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট জানাবো: প্রতিমন্ত্রী ইশরাক সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চপর্যায়ের বৈঠক সাগরে গভীর নিম্নচাপ, ঢাকাসহ সারাদেশে ঝড়বৃষ্টি হতে পারে টানা ৫ দিন রাষ্ট্রপতি নির্বাচন যথাসময়েই, মনোনয়নের সিদ্ধান্ত দলের: মির্জা ফখরুল যুদ্ধ, বাস্তুচ্যুতি আর বাবাকে হারিয়েও ফিলিস্তিনের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেরা গাজার সাবা প্রতিবেশী দেশে চলবে ভারতীয় মুদ্রা ২০০ ও ৫০০ রুপির নোট অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল জাতীয় জরুরি সতর্কবার্তা, ঘটনা কি? বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের উগান্ডাসহ পাঁচ দেশে পাঠানোর পরিকল্পনা ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, দায় ইসরাইলের: ম্যাসি এবার ইসরায়েলকে সতর্ক করল আরব আমিরাত

ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্স, জরুরি বৈঠক ডাকলেন ম্যাক্রোঁ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০২:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ভয়াবহ দাবানলে বিপর্যস্ত ফ্রান্স। দ্রুত ছড়িয়ে পড়া আগুন বোর্দো শহরের দিকে এগিয়ে যাওয়ায় সোমবার জরুরি মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানল এখন বোর্দো শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে। পরিস্থিতি মোকাবিলায় শহরের আশপাশের এলাকা থেকে ইতোমধ্যে ২ লাখ ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আর ফ্রান্স ও স্পেন মিলিয়ে বাস্তুচ্যুত হয়েছেন ৩ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ

আবহাওয়া বিভাগ সতর্ক করেছে, মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এতে আগুন নিয়ন্ত্রণের কাজ আরও কঠিন হয়ে পড়বে।

এরই মধ্যে গিরন্দ অঞ্চলে তৈরি হয়েছে বিরল ‘পাইরোকিউমুলোনিম্বাস’ বা অগ্নিঝড়, যা আগুনকে আরও দ্রুত ছড়িয়ে দিচ্ছে। দমকল বাহিনীর ভাষ্য, আগুনের গতিপথ বারবার বদলে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে।

সরকারি হিসাব অনুযায়ী, গিরন্দ অঞ্চলে এখন পর্যন্ত ৪২ হাজার হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে। এটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সের অন্যতম ভয়াবহ দাবানল হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমার যখন ইচ্ছা হবে, আমি বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট জানাবো: প্রতিমন্ত্রী ইশরাক

ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্স, জরুরি বৈঠক ডাকলেন ম্যাক্রোঁ

আপডেট সময় ০১:০২:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬