ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ওআইসির বৈঠকে অংশ নিতে জেদ্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস: প্রাণহানি ১৫০ ছাড়িয়েছে নেপালের আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ আরও অন্তত ৪০৩ তিস্তায় পাথর উত্তোলনে প্রতিদিন দেড় লাখ টাকার চাঁদা সংসদীয় কমিটিগুলোর সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দিতে হবে: ১১ দলীয় ঐক্য নেত্রকোণার কেন্দুয়ায় বিএনপি নেতার নেতৃত্বে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ মাথায় সমস্যা থাকায় ভুল করেছেন গায়ক আসিফ: রাশেদ খাঁন প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা চুরির শাস্তি হিসেবে ১০০ রাকাত নামাজ পড়িয়ে যুবককে ছাড় ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা

নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস: প্রাণহানি ১৫০ ছাড়িয়েছে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

এবার নেপালে পাহাড়ি ঢলে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি দেড়শো ছাড়িয়েছে। ভেসে গেছে হাজারো মানুষ। নিখোঁজদের উদ্ধারে চলছে তল্লাশি অভিযান। স্থানীয় সময় বুধবার (২৬ আগস্ট) সকালে নেপালের উত্তরাঞ্চলীয় ভোটে কোশি নদীতে ব্যাপক ঢল নামে।

বানের পনিতে ভেসে যায় তিব্বত সীমান্তবর্তী রসুয়া জেলার ঘরবাড়ি, যানবাহন, সেতুসহ বিভিন্ন অবকাঠামো। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত টিমুরে ও স্যাব্রুবেশি এলাকা। তাৎক্ষনিক উদ্ধার অভিযানে মোতায়েন করা হয় ১২টি হেলিকপ্টার। টিমুরে এলাকায় আটকে পড়াদের উদ্ধারে হেলিকপ্টার পাঠানো হলেও হেলিপ্যাড ভেসে যাওয়ায় তা নামতে পারেনি।

পাঁচ শতাধিক নিখোঁজ পর্যটকের মধ্যে ১০৯ জন ভারতের। রয়েছেন যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডসের নাগরিকও। নেপালের বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় রাসুয়াগঢ়ি, চিলিমে, ত্রিশূলিতিনের জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে।

২২০ কিলো ভোল্ট বিদ্যুৎ উপকেন্দ্র এবং একাধিক সঞ্চালন ও বন্টন অবকাঠামো ক্ষতির মুখে পড়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ত্রিশূলি নদী তীরবর্তী এলাকায় পানির স্তরের উচ্চতা বাড়তে পারে। নুয়াকোট ও ধাদিং জেলার বিভিন্ন এলাকাতেও সতর্কতা জারি করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে আগামী তিনমাসের জন্য দুর্গত অঞ্চল ঘোষণা করেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।  

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ওআইসির বৈঠকে অংশ নিতে জেদ্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস: প্রাণহানি ১৫০ ছাড়িয়েছে

আপডেট সময় ০৯:০০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬