ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থিতার সুযোগ বন্ধে জামায়াতের আপত্তি ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্কারোপের আহ্বান জানিয়ে মার্কিন সিনেটে বিল পাশ নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, জুলাই যোদ্ধাদের কল্যাণে ব্যয়ের নির্দেশ জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী, গর্ভে থাকা সন্তানকেও হত্যা আলিফের চোখের দৃষ্টি টোটালি শেষ: চিকিৎসকের বরাতে সার্জিস গাবতলীতে হঠাৎ একই লাইনে মুখোমুখি দুই ট্রেন, প্রাণ বাঁচাতে লাফিয়ে পড়ে ৪ যাত্রী আহত এবার চীন থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে ইরান আগস্টেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন, সব আলোচনা মির্জা ফখরুলকে নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনের ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান

কড়াইলসহ ৫৮ স্থানে এক লাখ ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫২:১০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

রাজধানীর কড়াইল বস্তিসহ দেশের ৫৮টি এলাকায় নিম্ন আয়ের মানুষের জন্য এক লাখ সাশ্রয়ী ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা করছে সরকার। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

রোববার সংসদের প্রশ্নোত্তর পর্বে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, রাজউকের ডিটেইল এরিয়া প্ল্যান বা ড্যাপ ২০২২-২০৩৫ অনুযায়ী নিম্ন আয়ের মানুষের আবাসন নিশ্চিত করতে কড়াইল বস্তিসহ ৫৮টি স্থান চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় সরকারি ও বেসরকারি অংশীদারত্বে নির্মাণ করা হবে এক লাখ ফ্ল্যাট।

মন্ত্রী আরও জানান, গাজীপুরের টঙ্গীর দত্তপাড়ায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মালিকানাধীন ৯৮ একর জমিতে পর্যায়ক্রমে সীমিত আয়ের মানুষের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এছাড়া উন্নয়ন সহযোগী সংস্থার অর্থায়নে রাজশাহী, দিনাজপুর, বরিশাল, খুলনা, কুষ্টিয়া, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকার ৩৭টি বস্তিতে বসবাসকারী স্বল্প আয়ের মানুষের জন্য উন্নত আবাসন প্রকল্প গ্রহণের পরিকল্পনার কথাও জানান তিনি।

জাকারিয়া তাহের বলেন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ পদ্মা আবাসিক এলাকায় নিম্ন আয়ের মানুষের জন্য ১৬টি ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নিয়েছে। অন্যদিকে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ হরিণটানা মৌজায় প্রায় আট একর জমিতে আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করছে।

চট্টগ্রামেও স্বল্প আয়ের মানুষের আবাসন সুবিধা বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে। চউকের মালিকানাধীন সল্টগোলা এলাকার জমিতে মাসিক ভাড়াভিত্তিক আবাসন গড়ে তুলতে সরকারি-বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে একটি প্রকল্প প্রস্তাব বর্তমানে বিবেচনাধীন রয়েছে।

স্বল্প আয়ের মানুষের জন্য সাশ্রয়ী ও পরিকল্পিত আবাসন নিশ্চিত করতেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সরকার।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থিতার সুযোগ বন্ধে জামায়াতের আপত্তি

কড়াইলসহ ৫৮ স্থানে এক লাখ ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা

আপডেট সময় ০৩:৫২:১০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬