ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ডিবি হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে জামিন না দেওয়ায় জেল সুপারকে শোকজ বিচারকের তারেক রহমানের শুভেচ্ছা পেয়ে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি জিন্নাহর বাবা মাছ বিক্রেতা ছিলেন: ফজলুর রহমান মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ জাকির নায়েকের সঙ্গে আজহারির সাক্ষাৎ, উপহার পেলেন ‘বিশেষ আতর’ আবারও বাড়ল নিম্নস্তরের সিগারেটের দাম ঢাবির বিজয় একাত্তর হলের ক্লাব রুমের নাম ফলক ভাঙচুর ইরানের সরকার পতন ও হামাস-হিজবুল্লাহকে নির্মূল করব: নেতানিয়াহু

ভারতের ৪৪ বিমানবন্দর প্রকল্পের পেছনের কারণ কী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

ভারতের আকাশপথে যোগাযোগ ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন। দেশজুড়ে নতুন করে ৪৪টি বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা করেছে দেশটির সরকার। এর মধ্যে ৪টি বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের ‘হাব বিমানবন্দর’ হিসেবে গড়ে তোলা হবে।

ভারতের লক্ষ্য, বড় বিমানবন্দরকে কেন্দ্র করে ছোট শহরগুলোর সঙ্গে বিশ্বের বিভিন্ন গন্তব্যের সরাসরি যোগাযোগ তৈরি করা। এজন্য চালু করা হচ্ছে ‘হাব অ্যান্ড স্পোক’ মডেল।

এই ব্যবস্থায় ছোট শহরের যাত্রীরা প্রথমে আঞ্চলিক বিমানবন্দর থেকে বড় হাবে পৌঁছাবেন। এরপর সেখান থেকে সহজেই আন্তর্জাতিক ফ্লাইটে ভ্রমণ করতে পারবেন।

বর্তমানে দিল্লি ভারতের প্রধান হাব বিমানবন্দর। এর সঙ্গে যুক্ত হয়েছে বারাণসী ও অমৃতসর। আগামী দিনে আহমেদাবাদসহ আরও কয়েকটি শহরকে এই নেটওয়ার্কে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

সরকারের আশা, এই উদ্যোগ বাস্তবায়ন হলে ছোট শহরের মানুষও সহজে আন্তর্জাতিক ভ্রমণের সুযোগ পাবেন। পাশাপাশি ভারতকে বৈশ্বিক বিমান চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার পথ আরও শক্তিশালী হবে।

এদিকে এয়ার ইন্ডিয়া ইতোমধ্যে অমৃতসর থেকে দিল্লির মাধ্যমে আন্তর্জাতিক গন্তব্যে যাতায়াতের জন্য ‘ইজি কানেক্ট’ সেবা চালু করেছে। এতে যাত্রীরা একবার চেক-ইন করেই পুরো যাত্রা সম্পন্ন করতে পারবেন।

বিশেষজ্ঞদের মতে, বিমান অবকাঠামোয় এই বড় বিনিয়োগ শুধু যোগাযোগ নয়, পর্যটন, বাণিজ্য ও আঞ্চলিক অর্থনীতিতেও নতুন গতি আনতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির

ভারতের ৪৪ বিমানবন্দর প্রকল্পের পেছনের কারণ কী

আপডেট সময় ০৩:২৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬