ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ডিবি হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে জামিন না দেওয়ায় জেল সুপারকে শোকজ বিচারকের তারেক রহমানের শুভেচ্ছা পেয়ে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি জিন্নাহর বাবা মাছ বিক্রেতা ছিলেন: ফজলুর রহমান মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ জাকির নায়েকের সঙ্গে আজহারির সাক্ষাৎ, উপহার পেলেন ‘বিশেষ আতর’ আবারও বাড়ল নিম্নস্তরের সিগারেটের দাম ঢাবির বিজয় একাত্তর হলের ক্লাব রুমের নাম ফলক ভাঙচুর ইরানের সরকার পতন ও হামাস-হিজবুল্লাহকে নির্মূল করব: নেতানিয়াহু

ইসরায়েলিদের দেশ ছাড়ার নির্দেশ দিল মালয়েশিয়া

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, মালয়েশিয়ায় কোনো ইসরায়েলি নাগরিকের উপস্থিতি শনাক্ত হলে তাকে অবিলম্বে বহিষ্কার করা হবে।

সম্প্রতি দক্ষিণাঞ্চলীয় জোহর রাজ্যে একটি ব্যক্তিগত স্টার্টআপ কমিউনিটির কার্যক্রমে একজন ইসরায়েলি নাগরিকের সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর বিষয়টি তদন্ত শুরু করে কর্তৃপক্ষ।

আনোয়ার ইব্রাহিম বলেন, মালয়েশিয়া ইসরায়েলকে স্বীকৃতি দেয় না এবং এ নীতির প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না। অভিযোগের সত্যতা মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, মালয়েশিয়ায় বিশেষ অনুমতি ছাড়া ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশের সুযোগ নেই। ফিলিস্তিন ইস্যুতে দীর্ঘদিন ধরেই ইসরায়েলের বিরুদ্ধে কঠোর কূটনৈতিক অবস্থান ধরে রেখেছে দেশটি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির

ইসরায়েলিদের দেশ ছাড়ার নির্দেশ দিল মালয়েশিয়া

আপডেট সময় ০৩:৫১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬