সাম্প্রতিক মার্কিন হামলায় ইরানের অন্তত ১২টি সেতু ও দুটি টানেল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে তেহরান। দেশটির সরকার বলছে, হামলায় সরকারি অবকাঠামোর পাশাপাশি সাধারণ মানুষের ব্যক্তিগত সম্পত্তিও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।
এক টেলিভিশন সংবাদ সম্মেলনে ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানান, হামলার প্রভাব শুধু অবকাঠামোতেই সীমাবদ্ধ নয়। পর্যটন খাত এবং মাছ ধরার নৌকাসহ বিভিন্ন বেসরকারি সম্পদও ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে বহু মানুষের জীবিকা হুমকির মুখে পড়েছে।
তিনি আরও বলেন, হামলায় লক্ষ্যবস্তু হওয়া সেতু ও টানেলগুলো স্থানীয় যোগাযোগব্যবস্থার পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও বড় ধরনের প্রভাব ফেলেছে।
এদিকে হামলার ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনের কাজ চলছে বলে জানিয়েছে ইরান সরকার।

