ঢাকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গৃহযুদ্ধের পথে কি ইসরাইল? পিএসএ কি মরণব্যাধি ক্যানসারের লক্ষণ? যা বলছেন চিকিৎসকরা প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা তারেক রহমান বিরোধী দলকে পোষ্য বানানোর চেষ্টা করছেন: সারজিস আলম আইনজীবীদের প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার: আইনমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে ভূমিকম্পের মতো প্রতিশোধ নেওয়ার হুমকি ইরানের ‘দুষ্ট লোকেরা’ হাসনাত আবদুল্লাহকে ‘হাসিনার আবদুল্লাহ’ বলে: রাশেদ খাঁন রিজভীর নামে ফেসবুকে কোনো অ্যাকাউন্ট নেই, থানায় জিডি ‘আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে জামায়াত রাজনীতি ঘোলাটে করছে কি না, সজাগ থাকতে হবে’: ডিএসসিসি প্রশাসক ৩১ অ্যাপে অবৈধ ঋণের ফাঁদ, সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ ব্যাংকের

আইনজীবীদের প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার: আইনমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

দেশে প্রায় ৮০ হাজার আইনজীবী থাকলেও তাদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শুক্রবার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, দেশে আইনজীবীদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা নেই। তবে বর্তমান সরকার আইনজীবীদের প্রশিক্ষণের আওতায় আনতে উদ্যোগ নিয়েছে।

নতুন আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, শুধু অর্থ উপার্জনের পেছনে না ছুটে পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে কাজ করতে হবে। আইনজীবী হিসেবে সাফল্য শুধু অর্থের মানদণ্ডে মূল্যায়ন করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।

সুপ্রিম কোর্টের আইনজীবীদের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, বর্তমানে সেখানে প্রায় ১৮ হাজার আইনজীবী রয়েছেন। কিন্তু তাদের মধ্যে প্রকৃতপক্ষে কতজন ভালো আইনজীবী, তা নির্ধারণের কোনো ব্যবস্থা নেই।

তিনি বলেন, ‘এটাই তিক্ত বাস্তবতা।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গৃহযুদ্ধের পথে কি ইসরাইল?

আইনজীবীদের প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার: আইনমন্ত্রী

আপডেট সময় ০৩:২০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬