ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭৪৭, মৃত্যু নেই ‘লংমার্চের মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে জামায়াত’: রাশেদ খাঁন ‘একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, তারা তা মেনে নিয়েছে’: আইনমন্ত্রী আসাদুজ্জামান ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা পাভেলের নতুন ভিডিও ভাইরাল, ঘিরে তৈরি হয়েছে নানা গুঞ্জন হত্যা মামলায় চিত্রনায়ক মরতুজা পলাশ গ্রেপ্তার, অনিশ্চয়তায় অপু বিশ্বাসের ‘শিকার’ সিনেমা ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬৪ এআইয়ের অপব্যবহার ঠেকাতে কঠোর পদক্ষেপের কথা ভাবছে সরকার ছুটির দিনেও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষিত শহরের তালিকায় চতুর্থ ভাইরাল অডিওর ঘটনায় সাবেক ওসি রাকিবুলকে ডিবিতে জিজ্ঞাসাবাদ সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির

তারেক রহমান বিরোধী দলকে পোষ্য বানানোর চেষ্টা করছেন: সারজিস আলম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলকে পোষ্য বানানোর চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার রাতে নোয়াখালীর মাইজদীতে এনসিপির এক সাংগঠনিক সমন্বয় সভায় তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, বর্তমান বিএনপি আর বেগম খালেদা জিয়া বা জিয়াউর রহমানের বিএনপি নয়। ২০২৪ সালের আগে অনলাইনে জনগণের পক্ষে কথা বলা তারেক রহমানও এখন আগের অবস্থানে নেই বলে মন্তব্য করেন তিনি।

তার অভিযোগ, সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার পর ক্ষমতা আরও কেন্দ্রীভূত করা এবং বিরোধী দলকে পোষ্য বানানোর চেষ্টা চলছে। তবে এনসিপি কোনোভাবেই বিএনপির ‘প্রেসক্রিপশনে’ সংসদ বা রাজপথে কথা বলবে না বলেও স্পষ্ট করেন তিনি।

সারজিস বলেন, ‘আগামীর বাংলাদেশের রাজনীতিতে বিএনপি কোনোদিন পোষ্য বিরোধী দল পাবে না।’ একই সঙ্গে ক্ষমতার অপব্যবহার ও ‘প্রতারণার রাজনীতি’র পরিণতি একসময় বিএনপিকেও ভোগ করতে হবে বলে সতর্ক করেন তিনি।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে সারজিস আলম দাবি করেন, নির্বাচনের অভিজ্ঞতা থাকলে এনসিপি আরও অন্তত পাঁচটি আসনে জয় পেতে পারত। যেসব প্রার্থী অল্প ভোটের ব্যবধানে হেরেছেন, তারা মূলত ভোটে নয়, রাজনৈতিক কৌশল ও অপকৌশলের কাছে পরাজিত হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

আগামী দুই বছরের মধ্যে দেশের প্রতিটি ওয়ার্ডে এনসিপির ছাত্র, যুব, নারী ও শ্রমিক সংগঠনের কমিটি গঠনের আশাবাদ ব্যক্ত করেন সারজিস। এসব সাংগঠনিক কাঠামো শক্তিশালী হলে ২০৩১ সালের নির্বাচনে জনগণের রায় নিয়ে এনসিপি সরকার গঠন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এ সময় বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে সারজিস আলম বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান শাহবাগ ও বাংলাদেশের রাজপথের আন্দোলন-সংগ্রাম থেকেই হয়েছে। সেই আন্দোলনের ভূমিকা নিয়ে অবজ্ঞাসূচক বক্তব্য দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না।

তিনি আরও সতর্ক করে বলেন, ‘একই স্বৈরাচারের পথে যদি আপনারা হাঁটেন, আপনাদের পরিণতি এর চেয়েও ভয়াবহ হবে।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে সারজিস আলম বলেন, নিজেদের মধ্যে কোনো ধরনের বিভেদ বা শক্তির অপচয় করা যাবে না। সামনে এনসিপির লড়াই দীর্ঘ ও বড় উল্লেখ করে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে দলকে শক্তিশালী করার আহ্বান জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭৪৭, মৃত্যু নেই

তারেক রহমান বিরোধী দলকে পোষ্য বানানোর চেষ্টা করছেন: সারজিস আলম

আপডেট সময় ০৩:২৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬