ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নরওয়ের বিপক্ষে ৯০ মিনিট খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি মরক্কোর কাছে ৩-০ গোলে হারল কানাডা মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল, গণরায় বাস্তবায়নের দাবি পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত নেইমার: আনচেলত্তি ৩ মিনিটে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ ডাকার কারণ জানালেন কৃষি কর্মকর্তা যাদের ডাকে সন্তান মারা গেলো তারাই খোঁজ নেয় নাই: জুলাই শহীদের মা স্বপ্নের নেতা তারেক রহমানের বাংলাদেশ গড়ব আমরা: মির্জা ফখরুল ‘আর্জেন্টিনার খেলা দেখে টেনশন হচ্ছিল’ বলার পর নিজেকে নিরপেক্ষ দাবি ফিফা সভাপতির আমাকে থামাতে চাইলে মেরে ফেলতে হবে: মমতা যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু : বিরোধীদলীয় নেতা

৯৭ দিন লড়ে জয়ী নাভিদ: ৪৫% দগ্ধ হওয়া শিক্ষার্থী ফিরল বাড়িতে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৩০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ৩১৫ বার পড়া হয়েছে

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দীর্ঘ ৯৭ দিন চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী নাভিদ নাওয়াজ দীপ্ত। তার শরীরে মোট ৩৬ বার অস্ত্রোপচার করা হয়েছে, যার মধ্যে ৮ বার করা হয়েছে স্কিন গ্রাফটিং। ভয়াবহ ওই দুর্ঘটনায় নাভিদের শরীরের ৪৫ শতাংশ জ্বলে গিয়েছিল।

সোমবার (২৮ অক্টোবর) বার্ন ইনস্টিটিউটের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক ডা. মারুফুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, “গত ২১ জুলাই বিমান দুর্ঘটনায় গুরুতর দগ্ধ হয় নাভিদ। অবস্থার অবনতি হওয়ায় দু’বার পরিবারকে খারাপ খবরের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছিল। কিন্তু চিকিৎসক দল হাল ছাড়েনি।”

তিনি আরও জানান—

  • মোট ২২ দিন নাভিদ আইসিইউতে ছিল
  • যার ১০ দিন ছিল লাইফ সাপোর্টে
  • এরপর ৩৫ দিন এইচডিইউ এবং
  • শেষ ৪০ দিন কেবিনে চিকিৎসা নেয়

বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন বলেন, দুর্ঘটনার পর নাভিদের ফুসফুসে পানি জমার জটিলতা দেখা দিয়েছিল, এজন্য তাকে উপুড় করে লাইফ সাপোর্টে রাখা হয়—যা ছিল বড় চ্যালেঞ্জ। তিনি জানান, একই ঘটনায় দগ্ধ আরও পাঁচ শিক্ষার্থী এখনো চিকিৎসাধীন।

উল্লেখ্য, গত ২১ জুলাই রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান আছড়ে পড়লে অন্তত ৩৫ জন নিহত এবং প্রায় ১৫০ জন আহত হন, যাদের অধিকাংশই শিক্ষার্থী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নরওয়ের বিপক্ষে ৯০ মিনিট খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি

৯৭ দিন লড়ে জয়ী নাভিদ: ৪৫% দগ্ধ হওয়া শিক্ষার্থী ফিরল বাড়িতে

আপডেট সময় ০৮:৩০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫