ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ক্যানসার থেকে বাঁচতে ‘সূরা আর রহমান’ বড় ভূমিকা রেখেছে বাবা খাবেন, বাবার ব্যবসা করবেন, আবার বিএনপিও করবেন—তা হবে না সাহায্য নয়, চীন-যুক্তরাষ্ট্র-ভারতের কাছ থেকে ক্ষতিপূরণ চায় নেপাল জামায়াত ইঞ্জিনিয়ারিং করে ৭৮টা সিট পেয়েছে: এমপি নুরুল আমিন পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে বিএনপিকে একাধিকবার ক্ষমতায় থাকতে হবে: ইশরাক প্রধানমন্ত্রী বুদ্ধিমান মানুষ, সফরের সিদ্ধান্ত তার ওপর: ভারতীয় হাইকমিশনার আন্দোলনে শিক্ষক-কৃষকদের ওপর করা মামলা প্রত্যাহারের ঘোষণা বিজয় সরকারের ইরানের প্রতিশোধমূলক হামলায় বিপুল সংখ্যক মার্কিন সেনা নিহত: আইআরজিসি নেপাল-চীন বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১৩০, নিখোঁজ ৪৫০০ দেশে ফেরা নিয়ে ভারত-বাংলাদেশের সমঝোতার বিষয় অস্বীকার করলেন হাসিনা: হিন্দুস্তান টাইমস

এক মাসে রেকর্ড ভিড়: সৌদিতে ১ কোটি ১৭ লাখের বেশি মুসলিমের ওমরাহ সম্পন্ন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:১৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

হিজরি বর্ষের রবিউস সানি মাসে সৌদি আরবে রেকর্ডসংখ্যক মুসলিম ওমরাহ পালন করেছেন। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং মসজিদুল হারাম ও মসজিদে নববীর কর্তৃপক্ষের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, শুধু এই এক মাসেই ১ কোটি ১৭ লাখেরও বেশি মুসল্লি ওমরাহর সৌভাগ্য অর্জন করেছেন। সাম্প্রতিক সময়ে এক মাসে ওমরাহ পালনকারীর এটি সর্বোচ্চ সংখ্যা।

সৌদি গেজেট জানায়, মোট ওমরাহযাত্রীর মধ্যে অন্তত ১৫ লাখ মুসল্লি বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদিতে পৌঁছেছেন। উন্নত ডিজিটাল সেবা, অনলাইন বুকিং, স্মার্ট পরিবহন ব্যবস্থা ও আধুনিক লজিস্টিক সুবিধার কারণে এখন ওমরাহ যাত্রা আগের যেকোনো সময়ের তুলনায় আরও সহজ, দ্রুত ও আরামদায়ক হয়েছে।

ভিশন ২০৩০ কর্মপরিকল্পনার অংশ হিসেবে সৌদি সরকার দুই পবিত্র মসজিদে সেবা উন্নয়নে অবিরাম বিনিয়োগ করছে। শুরু থেকে যাত্রা শেষে ঘরে ফেরা পর্যন্ত মুসল্লিদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও মানসিক প্রশান্তিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে ডিজিটাল ভিসা, স্মার্ট অবকাঠামো ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা ক্রমাগত হালনাগাদ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিশ্বজুড়ে মুসলমানদের আধ্যাত্মিক অভিজ্ঞতা আরও সুন্দর ও নির্বিঘ্ন করতে সৌদি আরবের এই প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ক্যানসার থেকে বাঁচতে ‘সূরা আর রহমান’ বড় ভূমিকা রেখেছে

এক মাসে রেকর্ড ভিড়: সৌদিতে ১ কোটি ১৭ লাখের বেশি মুসলিমের ওমরাহ সম্পন্ন

আপডেট সময় ০৮:১৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫