ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
র্নীতি কেলেঙ্কারির জেরে পদত্যাগ আর্জেন্টিনার শীর্ষ কর্মকর্তার ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান নিয়ে আশ্বস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী আর্জেন্টিনার পথ এড়াতে কি ইচ্ছাকৃত ড্র পর্তুগালের? ইউরোপজুড়ে রেকর্ড তাপপ্রবাহ, ফ্রান্সে প্রাণহানি ছাড়াল হাজার লেবাননে অভিযানে প্রাণ গেল ইসরায়েলি প্লাটুন কমান্ডারের ডিগ্রির ব্যবসার অবসান নিয়ে কী বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ? অবশেষে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘আর্জেন্টিনাকে বিদায় করবে কেপ ভার্দে’, এবার ভবিষ্যদ্বাণী ঘানার তান্ত্রিক বোন্সামের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রদর্শন আরও কিছুদিন বিরোধী দলে থাকুন, সমালোচনা শিখে যাবেন

জুলাই অভ্যুত্থানে ছাত্রদের ওপর হামলার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৩৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

এবার রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা এলাকায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। রোববার (২৯ মার্চ) বিকেলে চিড়িয়াখানার সামনে অবস্থানকালে একদল শিক্ষার্থী তাকে ঘিরে ধরে আটকে রাখে।

এদিকে ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা জানান, ফাহিমের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড এবং অতীতে ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে তারা তাকে আটক করেন। এ সময় ঘটনাটির একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দ্রুত আলোচনার জন্ম দেয়।

শিক্ষার্থীরা জানান, তাকে আটকের পরপরই বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। তারা ফাহিমকে নিজেদের হেফাজতে রেখে পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেয় বলে জানান।

এ বিষয়ে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, উত্তেজিত জনতার হাত থেকে নিরাপত্তার স্বার্থে আর এস ফাহিমকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে এবং পরবর্তী ব্যবস্থা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী নেওয়া হবে। ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

র্নীতি কেলেঙ্কারির জেরে পদত্যাগ আর্জেন্টিনার শীর্ষ কর্মকর্তার

জুলাই অভ্যুত্থানে ছাত্রদের ওপর হামলার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক

আপডেট সময় ০৬:৩৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬