ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ছেলে বিসিএস কর্মকর্তা, বাবা এবার এসএসসি পাশ করলেন ঠাকুরগাঁওয়ের ৫ স্কুলে কেউই পাশ করেনি, হতাশ না হয়ে চেষ্টার পরামর্শ মির্জা ফখরুলকন্যার সন্ধানের ৩ দিন পর যেভাবে ৯৬টি ল্যান্ড মাইন নিস্ক্রিয় করলো সেনাবাহিনী ‘ম্যানেজিং কমিটির ক্ষমতায় শিক্ষক নিয়োগ’-অবস্থান স্পষ্ট করলেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী যাবেন তাই এক পাশে রং, অন্য পাশে মলিন বাংলাদেশে কেয়ামত পর্যন্ত ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না, চ্যালেঞ্জ দিলাম: ফয়জুল করীম গুলিতে আহত সেই ছাত্রদল নেতা ৯ দিন পর মারা গেছেন এসএসসিতে একইসঙ্গে জিপিএ-৫ পেলেন মা-ছেলে জুলাই জাদুঘরের সব ভাস্কর্য অবিলম্বে অপসারণের দাবি হেফাজতের সাতক্ষীরায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে ঘের মালিক গ্রেপ্তার

মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ: রাজধানী থেকে প্রধান আসামি গ্রেপ্তার, ভিডিও ছড়ানোয় আরও ৪ জন আটক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • ১৭৪৮ বার পড়া হয়েছে

কুমিল্লার মুরাদনগরে প্রবাসীর স্ত্রীর উপর বর্বর ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত ফজর আলীকে রাজধানী ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের পর ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও চারজনকে আটক করা হয়েছে।

রোববার (২৯ জুন) সকালে কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—

ফজর আলী (ধর্ষণের মূল অভিযুক্ত)

অনিক, সুমন, রমজান ও বাবু — যারা ধর্ষণের ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িত।

সবাই মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচকিত্তা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিল। প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। রাজধানী ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে ফজর আলীকে গ্রেপ্তার করা হয়, পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি চারজনকেও আটক করা হয়।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার এবং স্থানীয়রা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ছেলে বিসিএস কর্মকর্তা, বাবা এবার এসএসসি পাশ করলেন

মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ: রাজধানী থেকে প্রধান আসামি গ্রেপ্তার, ভিডিও ছড়ানোয় আরও ৪ জন আটক

আপডেট সময় ০৯:৫৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫