ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যার বিয়ে তার ঠেকা নাই, পাড়াপড়শির ঘুম নাই: জামায়াত আমির অতিথি না করায় ১৪৪ ধারা জারির মাইকিং, সেই ছাত্রদল নেতা বহিষ্কার শোষণের শিকল ভাঙতে শিক্ষিত ও সচেতন হতে হবে: সারজিস ’২৭ সালে তিস্তা মহাপরিকল্পনার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী: ত্রাণমন্ত্রী ছাত্রদলের গণতান্ত্রিক চর্চা নিয়ে প্রশ্ন সাবেক শিবির সভাপতির ২০৩০ সালের আগে সব ধর্মীয় উপাসনালয় সম্মানিভাতার আওতায় আসবে: রাষ্ট্রপতি স্বাধীনতা যুদ্ধের বাঁশি বাজিয়েছিলেন জিয়াউর রহমান: রিজভী ইরান তাদের সামরিক বাহিনীর বড় একটি অংশকে বেতন দিতে পারছে না-দাবি ট্রাম্পের রংপুরে একই পরিবারের চারজনকে হত্যা করা হয় যেভাবে, উঠে এলো সিদ্ধার্থের বর্ণনায় দেশে নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেব না: শফিকুর রহমান

জাতীয় নির্বাচন আগে গণভোট জরুরি: জামায়াত নায়েবে আমির ডা. তাহের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:০৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, গণভোট সনদ ও সংস্কার ইস্যুতে, আর নির্বাচন হবে রাষ্ট্রক্ষমতার প্রশ্নে— দুটির বৈশিষ্ট্য আলাদা। কোনো কারণে জাতীয় নির্বাচন সঠিক সময়ে না হলেও জুলাই সনদ অবশ্যই পাস করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

বুধবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে কমনওয়েলথের ইলেকটোরাল সাপোর্ট শাখার উপদেষ্টা এবং প্রাক-নির্বাচন মূল্যায়ণ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

জামায়াতের অবস্থান তুলে ধরে ডা. তাহের বলেন, পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ নির্বাচনের সিদ্ধান্ত গণভোটের সঙ্গে জড়িত। তাই মানুষকে আগে জানানো প্রয়োজন। একই দিনে নির্বাচন ও গণভোট হলে ভোটার বিভ্রান্ত হতে পারে বলে তিনি মন্তব্য করেন।

তিনি জানান, ভোটের নিরাপত্তায় প্রতিটি কেন্দ্রে সশস্ত্র বাহিনী— বিজিবি, র‍্যাব, পুলিশ, আনসারসহ সব বাহিনী মোতায়নের দাবি জানিয়েছে জামায়াত। এছাড়া প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের প্রয়োজনীয়তার কথাও দলের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে।

পৃথক দিনে গণভোট হলে ভোটার উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলা হলে ডা. তাহের বলেন, “দলগুলোই ভোটার আনবে, ভোটারের সংকট হবে না।”

জাতীয় নির্বাচনে কমনওয়েলথসহ আন্তর্জাতিক পর্যবেক্ষকদের স্বাগত জানাবে জামায়াত বলেও জানান তিনি। বৈঠকে তারা দেশের নির্বাচনী পরিবেশ ও প্রস্তুতি বিষয়ে খোঁজ নিয়েছেন।

বৈঠকে জামায়াতের পক্ষে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লিনফোর্ড অ্যান্ড্রুজ; সঙ্গে ছিলেন ড. দিনুষা পণ্ডিতরত্ন, ন্যান্সি কানিয়াগো, সার্থক রায় ও ম্যাডোনা লিঞ্চ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যার বিয়ে তার ঠেকা নাই, পাড়াপড়শির ঘুম নাই: জামায়াত আমির

জাতীয় নির্বাচন আগে গণভোট জরুরি: জামায়াত নায়েবে আমির ডা. তাহের

আপডেট সময় ০৮:০৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫