ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ডিবি হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে জামিন না দেওয়ায় জেল সুপারকে শোকজ বিচারকের তারেক রহমানের শুভেচ্ছা পেয়ে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি জিন্নাহর বাবা মাছ বিক্রেতা ছিলেন: ফজলুর রহমান মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ জাকির নায়েকের সঙ্গে আজহারির সাক্ষাৎ, উপহার পেলেন ‘বিশেষ আতর’ আবারও বাড়ল নিম্নস্তরের সিগারেটের দাম ঢাবির বিজয় একাত্তর হলের ক্লাব রুমের নাম ফলক ভাঙচুর ইরানের সরকার পতন ও হামাস-হিজবুল্লাহকে নির্মূল করব: নেতানিয়াহু

মিসরের গ্যাস বন্দরে বিস্ফোরণ, ছড়াচ্ছে যুদ্ধের উত্তাপ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এবার ড্রোন হামলায় কেঁপে উঠেছে মিসরের দামিয়েত্তা প্রাকৃতিক গ্যাস বন্দর। হামলায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও এখন পর্যন্ত এর দায় স্বীকার করেনি কোনো পক্ষ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, একই দিনে ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যৌথ বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। এর জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটি এবং হরমুজ প্রণালিতে থাকা জাহাজ লক্ষ্য করে হামলার কথা স্বীকার করেছে ইরান।

ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠান অ্যামব্রে জানিয়েছে, ড্রোনের আঘাতে দামিয়েত্তা বন্দরে একটি জাহাজে আগুন লাগে। পরে সেই আগুন পাশের আরেকটি জাহাজেও ছড়িয়ে পড়ে। নাবিকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের দাবি, সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার জবাবে ইরাকে ইরান-সমর্থিত পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের বিভিন্ন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। পিএমএফ জানিয়েছে, ওই হামলায় অন্তত ২০ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, মার্কিন বাহিনীর ওপর হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র আরও কঠোর জবাব দেবে। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান দেশবাসীর প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেছেন, ইরান কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না।

সংঘাতের প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক জ্বালানি বাজারেও। বুধবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৭ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৯০ ডলার অতিক্রম করেছে, যা সাম্প্রতিক সময়ের অন্যতম বড় মূল্যবৃদ্ধি।

এদিকে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির টেলিফোনে কথা বলেছেন। তারা গাজা ও পশ্চিম তীরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে যুদ্ধবিরতি, মানবিক সহায়তা নিশ্চিত এবং আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির

মিসরের গ্যাস বন্দরে বিস্ফোরণ, ছড়াচ্ছে যুদ্ধের উত্তাপ

আপডেট সময় ১২:০৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬