ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শাপলা যদি দিতেই চান একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী?- রনি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:১৫:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ৪৬৭ বার পড়া হয়েছে

নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার পুরাতন কিছু প্রতীক বাদ দিয়ে, নতুন কিছু প্রতীক যুক্ত করে মোট ১১৯টি প্রতীকের হালনাগাদ তালিকার প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন।

এদিকে, প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করায় সমালোচনা করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।

বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “শাপলা যদি দিতেই চান, তবে একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী!’

নির্বাচন কমিশনের উদ্দেশে তিনি বলেন, “শাপলা কুঁড়ি প্রতীক দিয়ে কী বলতে চান যে— ‘বাচ্চারা, আপাতত শাপলা কুঁড়ি নিয়ে খেলো। বড় হলে বড় শাপলা পাবা। অথবা নতুন কুঁড়িদের অনেক কিছু যেহেতু এখনও ফোটেনি, সেহেতু ফুটন্ত জিনিস তাদের সঙ্গে যায় না।”

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক দাবি করে আসছিল। তবে ইসির তালিকায় শাপলা না থাকায় ইসির পক্ষ থেকে বলা হয়, এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই। এর মধ্যেই বৃহস্পতিবার প্রতীক তালিকা হালনাগাদ করে ‘শাপলা কলি’ যুক্ত করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শাপলা যদি দিতেই চান একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী?- রনি

আপডেট সময় ০১:১৫:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫