ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের হাতে তুলে দেওয়ার সময় ছেলের গায়ে ছিল গেঞ্জি, পরে দেখি শার্ট: সিদ্ধার্থের বাবা এবার সাভারে ওরস বন্ধের দাবি ‘তৌহিদি জনতার’, নেতৃত্বে বিএনপি-জামায়াত-হেফাজত ২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ ৬ অথবা ৭ ফেব্রুয়ারি বাবার মরদেহ বারান্দায়, সাড়ে তিন হাত জায়গা নিয়ে ২ ভাইয়ের মারামারি হাঁস-মুরগির দোকানে ম্যারেজ মিডিয়ার অফিস ওমরাহর জন্য স্ত্রীর জমানো টাকায় ৫৬ বছরের রাস্তা সংস্কার সন্তান জন্ম দিলেই মিলবে ৬৭ লাখ টাকা, ঘোষণা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর ক্ষমতার আগে বলে ‘আই হ্যাভ এ প্ল্যান’, পরে বলে ‘গিভ মি ইওর প্ল্যান’: হাসনাত আব্দুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী তারেক রহমান: এমপি শওকতুল ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, আলোচিত সেই মাদরাসা শিক্ষকই শিশুটির বাবা

আমরা থাকতে অভ্যুত্থানের খুনিদের এদেশে জায়গা নেই: প্রেস সচিব

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • ২৯৬ বার পড়া হয়েছে

এবার অন্তর্বর্তী সরকার থাকতে বাংলাদেশে জুলাই আন্দোলনে খুনিদের জায়গা নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ শনিবার (২৬ জুলাই) দুপুরে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ফারহান ফাইয়াজসহ জুলাই যোদ্ধাদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন।

শফিকুল আলম বলেন, ‘আমরা ফেল করলেও ফারহান ফাইয়াজরা এগিয়ে নিয়ে যাবে দেশকে। জাতি পিছিয়ে নাই। জাতি এগিয়ে যাচ্ছে। আমরা ফেল করলে, আমাদের নর্দমায় ফেলে দেবে।’ যতক্ষণ দেশ ঠিক না হবে তরুণরা কাজ চালিয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, ‘জুলাই আন্দোলনকে আমি অভ্যুত্থান বলছি না, এটা গণবিপ্লব। এই বিপ্লব তরুণদের। এটা গোল্ডেন জেনারেশন। বাংলাদেশ ভাগ্যবান।’

ফাইয়াজ হত্যাকাণ্ডের বিচার হবে জানিয়ে প্রেস সচিব বলেন, ‘শহীদরাই ভবিষ্যতের পথ দেখাবে। ফাইয়াজকে যারা গুলি করেছে তাদের একজনকে শনাক্ত করা হয়েছে। এখন খুনিরা অহমিকা নিয়ে কথা বলে। আমরা থাকতে খুনিদের এদেশে জায়গা নেই। এ সময় অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার বলেন, ‘এটা (জুলাই আন্দোলন) একটা অর্গানিক বিপ্লব। অনেকেই এটাকে অনেকভাবে ব্যাখ্যা করে।’

একটা ঘোষণাপত্র বা ইশতেহারের অভাবে এই আন্দোলন গণবিপ্লব হতে পারেনি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ফাইয়াজ বিপ্লবের নেতা হতে পারেননি, তিনি গণ-অভ্যুত্থানে এক দফার নেতা। বিপ্লবের নেতা হতে পারলে শহীদ পরিবারের বিচারহীনতার আক্ষেপ থাকতো না।’ উল্লেখ্য: ২০২৪ সালের ১৮ জুলাই। শিক্ষার্থীদের গণ-আন্দোলনে যখন মুখ থুবড়ে পড়ছে স্বৈরাচারের নীল নকশা, তখনই হাসিনা সরকারের নির্দেশনায় হত্যাযজ্ঞে মাতে তৎকালীন পুলিশ বাহিনী। বুলেটের সামনে বুক পেতে নিজেকে দেশের জন্য সেদিন উৎসর্গ করেছিলেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ফারহান ফাইয়াজ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পুলিশের হাতে তুলে দেওয়ার সময় ছেলের গায়ে ছিল গেঞ্জি, পরে দেখি শার্ট: সিদ্ধার্থের বাবা

আমরা থাকতে অভ্যুত্থানের খুনিদের এদেশে জায়গা নেই: প্রেস সচিব

আপডেট সময় ০২:০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫