ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাকসু ভিপি-জিএসকে ব্যঙ্গ করে রাবিতে ছাত্রদলের ‘ভাউচার মেলা’ ছেলের মৃত্যুর খবর শুনে প্রাণ গেল মায়ের বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে ব্যর্থ হলে সরকারও টিকবে না: শিবির সভাপতি কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ ফিরছে শনিবার ২৫ বছর দায়িত্ব পালন করা ইমামকে রাজকীয় বিদায় দিলো এলাকাবাসী ইরান যুদ্ধে কতজন মার্কিন সেনা হতাহত, জানালো পেন্টাগন যারা বাংলাদেশকে ধারণ করে না, তাদের মাধ্যমেই বড় বড় দুর্নীতি হয়: সাদিক কায়েম অতীত থেকে শিক্ষা না নেওয়ায় শেখ হাসিনাকে পালাতে হয়েছে: তথ্যমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ক্ষেত্রে পূরণ করতে হবে যে ৭ শর্ত ভারত সফর হতে হবে সমতার, সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির

১০ টাকা চাঁদা নেওয়ায় ৫০ আনসার বদলি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০০:২৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • ৬৩১ বার পড়া হয়েছে

এবার বেনাপোল স্থলবন্দরে ট্রাকচালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে ৫০ জন আনসার সদস্যকে শাস্তিমূলকভাবে বদলি করা হয়েছে। সোমবার (২৯ জুলাই) দুপুরে আনসারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের অন্যত্র বদলি করা হয়।

জানা গেছে, বন্দরে আমদানি-রপ্তানি পণ্যের নিরাপত্তা ও পণ্যবাহী ট্রাকের গেটপাস পরীক্ষা-নিরীক্ষায় ১৩৭ জন আনসার ও বেসরকারি নিরাপত্তা সংস্থার পিমার ১২৯ জন সদস্য দায়িত্বে রয়েছেন। বন্দরে ট্রাক প্রবেশ ও বের হওয়ার সময় বকশিশের নাম করে ট্রাকপ্রতি ১০ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে এ দুই নিরাপত্তা সংস্থার নামে।

আরও জানা গেছে, ঘুষ নেওয়ার ছবি বিভিন্ন গণমাধ্যমে একাধিকবার প্রকাশ হয়। অবশেষে অভিযোগ আমলে নিয়ে কর্তৃপক্ষ চাঁদার বিষয়টির সত্যতা পেয়ে বেনাপোল বন্দর থেকে আনসার সদস্যদের প্রত্যাহার করে নেয়। যে কোনো সময় নিরাপত্তা সংস্থা পিমার সদস্যদের বিরুদ্ধেও শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ হতে পারে বলে জানা গেছে।

এদিকে বেনাপোল বন্দরের নতুন দায়িত্বপ্রাপ্ত আনসার কমান্ডার শ্রী অসিত কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, আনসার ক্যাম্পের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও বাহিনীর ভাবমূর্তি রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাকসু ভিপি-জিএসকে ব্যঙ্গ করে রাবিতে ছাত্রদলের ‘ভাউচার মেলা’

১০ টাকা চাঁদা নেওয়ায় ৫০ আনসার বদলি

আপডেট সময় ০১:০০:২৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫