ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাতটি পাসপোর্টসহ সীমান্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক পশ্চিমবঙ্গে যারা ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছে তাদের ছাড়া হবে না: শুভেন্দু ‘গুপ্ত গুপ্ত’ স্লোগান ব্যঙ্গ করে প্রচারণায় শিবির, সেলফিতে মাতলেন নবীন শিক্ষার্থীরা আমরা শুধু আছি ভারতকে নিয়ে আর ভারত আছে আমাদের নিয়ে: ফজলুর রহমান ফ্যামিলি কার্ডের তালিকা নিয়ে অসন্তোষ ডেপুটি স্পিকার প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক শিবির কর্মী আ.লীগের মতো বিএনপির নেতাকর্মীরা মিডিয়া নিয়ন্ত্রণ করছে ভাগ্নিকে ধর্ষণের পর হত্যার অভিযোগে সৎ মামা আটক প্রবাসী স্বামীর হাত-পা কেটে নদীতে ফেলে মাংস আলাদা করে ফ্রিজে রাখে স্ত্রী! ট্রাম্পের সতর্কবার্তার পর নিজেকে ‘স্বাধীন’ রাষ্ট্র দাবি তাইওয়ানের

একাত্তরে যারা স্বাধীনতা মানেনি, তারাই চব্বিশের অভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা বলে: নজরুল ইসলাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০১:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • ৭৮৮ বার পড়া হয়েছে

এবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, একাত্তরে যারা স্বাধীনতা মেনে নিতে পারেনি, তারাই চব্বিশের অভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা বলে। রোববার (৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বেলা ১২টায় বাংলাদেশ লেবার পার্টি উদ্যোগে ‘ভোটারধিকার প্রতিষ্ঠায় জুলাই অঙ্গীকার’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

চব্বিশের আন্দোলনের দাবির প্রসঙ্গে তিনি বলেন, ‘সেখানে পিআর পদ্ধতি নির্বাচন ও উচ্চকক্ষ ছিল কি না—সেটাই এখন প্রশ্ন।’ নজরুল ইসলাম খান বলেন, ‘এ মুহূর্তে প্রধান দাবিই হলো গণতন্ত্র উত্তরণ ও জনগণের পুনরুদ্ধার। বাংলাদেশে ঐতিহাসিক যত সংস্কার হয়েছে, সবই বিএনপি করেছে। অথচ বিএনপিকে সংস্কারের প্রতিপক্ষ বানানোর চেষ্টা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘কেউ কেউ নতুন জোট তৈরির চেষ্টা করেছেন। কিছুদিন আগেও যারা একে অপরকে বেইমান বলতেন, তারাই এখন ঐক্য করছেন। কেউ কেউ নতুন দলকে সংগঠিত করে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে।’

তিনি অভিযোগ করেন, ‘যারা এই দেশে গুম-খুন করছে, তাদের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পরিষ্কার। তাদের দ্রুত বিচার হওয়া উচিত। বিএনপি ক্ষমতায় গেলে বিচার বিলম্বিত হবে—এমন মন্তব্য যারা করেন, তারা মতলববাজ।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাতটি পাসপোর্টসহ সীমান্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক

একাত্তরে যারা স্বাধীনতা মানেনি, তারাই চব্বিশের অভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা বলে: নজরুল ইসলাম

আপডেট সময় ০৩:০১:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫