ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে শিক্ষার্থী ইয়ামিন হত্যায় এএসআই মোহাম্মদ আলী গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০৯:০৭ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • ৭৬৪ বার পড়া হয়েছে

সাভারে ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের সাঁজোয়া যান থেকে টেনে-হেঁচড়ে ফেলে দিয়ে শিক্ষার্থী আশহাবুল ইয়ামিনকে হত্যার অভিযোগে অভিযুক্ত পুলিশ সদস্য এএসআই মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।

রোববার (৩ আগস্ট) বিকেলে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন পলাতক থাকা এএসআই মোহাম্মদ আলীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। আজ সকাল ৬টার দিকে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন মুরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে তদন্ত সংস্থা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিকট হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৮ জুলাই সাভারে ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের সাঁজোয়া যান (এপিসি) থেকে শিক্ষার্থী আশহাবুল ইয়ামিনকে টেনে ফেলে দেওয়া হয়। ঘটনাস্থলেই তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। সেই সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ইয়ামিন রাজধানীর মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি এমআইএসটির ওসমানী হলে থাকতেন এবং বাসা ছিল সাভারের ব্যাংক টাউন আবাসিক এলাকায়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাভারে শিক্ষার্থী ইয়ামিন হত্যায় এএসআই মোহাম্মদ আলী গ্রেপ্তার

আপডেট সময় ০৯:০৯:০৭ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫