ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে ‘ফিফানিক’ বিতর্ক, ফিফাকে ধুয়ে দিলেন তারকারা আগামী নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে: আইনমন্ত্রী ‘আমি ইরানের এক নম্বর টার্গেট’—মৃত্যু আশঙ্কায় ট্রাম্প বগুড়ায় হবে ড্রোন নির্মাণ কারখানা: প্রতিমন্ত্রী শাহে আলম ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ সুরা বাকারার ২৯ নম্বর আয়াত আমল করতে বললেন প্রধানমন্ত্রী বিশ্বকাপে ইতিহাস গড়ার পুরস্কার পেলেন মিসর কোচ চুক্তি করতে যোগাযোগ করেছে ইরান, ট্রাম্পের দাবি সমালোচনার মুখে নিজেকে ‘লুকিয়ে’ ফেললেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি চাইলেই কেন ইরান যুদ্ধ থেকে বের হতে পারছেন না ট্রাম্প?

রড বোঝাই ট্রাক লুট, যুবদল কর্মীকে আজীবনের জন্য বহিষ্কার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • ৪১৭ বার পড়া হয়েছে

এবার নোয়াখালীর কবিরহাট উপজেলায় রড বোঝাই ট্রাক ডাকাতির মামলায় গ্রেপ্তার হন যুবদলকর্মী সোলেমান সুজন। এ ঘটনায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে যুবদলের প্রাথমিক সদস্য পদ থেকে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। রোববার (১০ আগস্ট) বিকেলে উপজেলার সুন্দলপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোশারফ হোসেন সুমন ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত সুজনের সঙ্গে কোনো নেতা-কর্মী সম্পর্ক রাখলে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে, কুমিল্লা থেকে রড বোঝাই একটি ট্রাক ডাকাতি করে নিয়ে আসে কবিরহাট উপজেলার ডাকাতদল। পরে রড আনলোড করার সময় হাতেনাতে যুবদল কর্মীসহ দুইজনকে গ্রেপ্তার করে কবিরহাট থানা পুলিশ। তারা হলেন— সুন্দলপুর গ্রামের মফিজুর রহমান আনন্দ মাস্টারের ছেলে যুবদল কর্মী সোলেমান সুজন ও কবিরহাট পৌরসভার উত্তর ঘোষবাগ গ্রামের ওমর আলীর ছেলে আবু ছায়েদ।

এ ঘটনায় রোববার সন্ধ্যায় আটক দুইজনসহ মোট ১০-১২ জনের বিরুদ্ধে কবিরহাট থানায় একটি ডাকাতির মামলা দায়ের হয়েছে। এর আগে শনিবার (৯ আগস্ট) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, শনিবার রাতে ডিউটিরত অবস্থায় কবিরহাট বাজার ও ভুঁইয়ারহাট বাজারের মাঝামাঝি স্থানে দুই যুবককে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা ড্রাইভার ও হেলপার পরিচয় দিয়ে জানায়, কুমিল্লা থেকে ডাকাতরা তাদের মারধর করে ট্রাক ও রড নিয়ে কবিরহাটে আসে। পরে গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করে ট্র্যাকার দিয়ে অবস্থান শনাক্ত করা হয়। পুলিশ সুন্দলপুরে গিয়ে ট্রাক ও রড উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করে।

এদিকে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত বলেন, রড আনলোডের শব্দ শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে যুবদল কর্মী সোলেমান সুজনসহ দুইজনকে ট্রাক ও রডসহ গ্রেপ্তার করি। পরে তাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে ‘ফিফানিক’ বিতর্ক, ফিফাকে ধুয়ে দিলেন তারকারা

রড বোঝাই ট্রাক লুট, যুবদল কর্মীকে আজীবনের জন্য বহিষ্কার

আপডেট সময় ১০:৪৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫