ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গাংনীতে বাড়ির গেটে হাতবোমা, পাশেই হুমকি দিয়ে লেখা চিরকুট, এলাকায় আতঙ্ক শুধু ব্রাজিল নয়, নরওয়ের বিপক্ষে কখনো জিততে পারেনি আর্জেন্টিনাও নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল হাফেজের পটুয়াখালীতে শ্রমিকদল নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা মা হারানোর শোককে শক্তিতে পরিণত করে দেশমের অবিশ্বাস্য রেকর্ড ‘কেপ ভার্দে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে’ মেক্সিকোর জয় উদযাপনে ৩ সমর্থকের মৃত্যু মন্ত্রীত্ব হারিয়ে রাজসিক অভ্যর্থনায় রাঙামাটিতে ফিরলেন দীপেন দেওয়ান শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ ‘ধর্মের নামে সন্ত্রাসবাদ সমর্থন করে না বাংলাদেশ’, পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘বিএনপি ক্ষমতায় গেলে আমাদের পুলিশ হত্যা মামলায় ফাঁসানো হতে পারে’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ৩৩৯৮ বার পড়া হয়েছে

এবার বিএনপি ক্ষমতায় গেলে তাঁদের পুলিশ হত্যা মামলাসহ বিভিন্ন ধরনের ‘আওয়ামী ন্যারেটিভ’ মামলায় ফাঁসানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা। আজ বুধবার (১৩ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরিতে এক সংবাদ সম্মেলনে তারা এই আশঙ্কার কথা জানান।

এদিকে সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, আন্দোলনের এক বছরের মাথায় বিপ্লবীদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তারা এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাদের দাবি, কোনো ধরনের মিথ্যা মামলা দিয়ে বিপ্লবীদের দমানো যাবে না।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক ইকরাম হোসেন, সদস্যসচিব মো. ফয়সাল প্রিন্স এবং যুগ্ম আহ্বায়ক রাতুল নাহিদ ভূঁইয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন ইয়াজ ইবনে জসিম, শামসুর রহমান, আরিফুল ইসলাম রাফি, তামিম ইকবাল, দেলোয়ার নেওয়াজ ভূঁইয়া, নুহা, রওজা, মাইশা এবং ওয়ারিয়রস অব জুলাই মুখপাত্রের মানস সরকার উৎস।

সংবাদ সম্মেলনে নেতারা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। তাঁরা অভিযোগ করেন, গত রোববার একটি অনুষ্ঠানে তিনি নাহিদ ইসলামসহ এনসিপির অন্য কেন্দ্রীয় নেতাদের গালিগালাজ করেছেন। নেতারা বলেন, ‘তিনি একজন মুক্তিযোদ্ধা, তাই তাঁর প্রতি সম্মান জানিয়ে আমরা ২৪ ঘণ্টা সময় দিয়েছি বক্তব্য প্রত্যাহারের জন্য। যদি ফজলুর রহমান তাঁর বক্তব্য প্রত্যাহার না করেন, তাহলে তাঁকে কিশোরগঞ্জের ছাত্র-জনতা অবাঞ্ছিত ঘোষণা করবে এবং কঠোর আন্দোলন শুরু হবে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাংনীতে বাড়ির গেটে হাতবোমা, পাশেই হুমকি দিয়ে লেখা চিরকুট, এলাকায় আতঙ্ক

‘বিএনপি ক্ষমতায় গেলে আমাদের পুলিশ হত্যা মামলায় ফাঁসানো হতে পারে’

আপডেট সময় ০৪:০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫