ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব ওসমান হাদির কবরে প্রতিদিন ক্ষমা চাইতে যান এক শহীদের বাবা নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং গোয়ালন্দে তিন হাজার টাকায় ভাড়াটে খুনি দিয়ে বড় ভাইকে হত্যা: পুলিশ হালান্ডের নতুন লুকে প্রেমিকার আক্ষেপ, বললেন ‘কান্না পাচ্ছে’ ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধের ঘোষণাই সামরিকভাবে পরাজয়ের স্বীকারোক্তি: আইআরজিসি বিএনপি সরকারও ফ্যাসিবাদের পথেই হাঁটছে: ডা. শফিকুর রহমান চেম্বারে ঢুকে চিকিৎসককে মারধরের ঘটনায় সেই তরুণী গ্রেফতার ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতার শিক্ষাগ্রহণ করতে হবে: এটিএম আজহারুল ২০ বছর পর যে দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালন করায় ছাত্রলীগের ৬ কর্মী আটক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • ৩০৯ বার পড়া হয়েছে

এবার শরীয়তপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কার্যক্রম চালানোর অভিযোগে জাজিরা ও সদর উপজেলায় ছয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন ও আওয়ামী লীগের স্লোগান দিয়ে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার পর এ অভিযান চালানো হয়।

edike পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের কাজিয়ারচর এলাকা ও সদর উপজেলার ডোমসার ইউনিয়নের কোয়ারপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটকরা হলেন—জাজিরার দক্ষিণ ডুবলদিয়া এলাকার আব্দুল মালেক মাদবরের ছেলে মোহাম্মদ শামীম মাদবর (২৭), মেহের আলী মুন্সী কান্দি এলাকার খালেক মুন্সীর ছেলে আসাদ মুন্সী (১৮), সদর উপজেলার কোয়ারপুর এলাকার মোতাহার ফকিরের ছেলে কাউসার ফকির (২৮), আতাউর রহমান খানের ছেলে মামুন খান (২৬), আব্দুল মালেক বেপারীর ছেলে আব্দুল মান্নান বেপারী (২৩) ও মজিবর রহমান খানের ছেলে মুন্না খান (২৫)।

এ ঘটনায় পুলিশ জানায়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জাজিরা শাখার দুই কর্মী শামীম মাদবর ও আসাদ মুন্সী মধ্যরাতে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করে এবং নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান দিয়ে ভিডিও ধারণ করে ফেসবুকে প্রকাশ করে।

খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। একই সময়ে সদর উপজেলার কোয়ারপুর এলাকায় চার কর্মীও একইভাবে মৃত্যুবার্ষিকী পালন ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম সক্রিয় করার চেষ্টা করছিল বলে জানা গেছে। পরে পুলিশ তাদেরও গ্রেপ্তার করে।

এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘আটকরা নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পুনরায় চালু করার চেষ্টা করছিল। খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে তাদের আটক করেছি। খুব শিগগিরই তাদের আদালতে পাঠানো হবে।’ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ছয়জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালন করায় ছাত্রলীগের ৬ কর্মী আটক

আপডেট সময় ১০:৫৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫