ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গত দুই বিশ্বকাপে পেনাল্টি পাওয়ার শীর্ষে আর্জেন্টিনা শেষ পর্যন্ত দুঃসংবাদ, তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন শেষ ষোলো থেকে বিদায়ের পরও মিশরকে বড় অঙ্কের আর্থিক পুরস্কার দিচ্ছে ফিফা যুক্তরাষ্ট্র দলের দুই কর্মকর্তাকে বরখাস্ত করল ফিফা বিশ্বকাপ কলঙ্কিত হয়েছে, ভিএআরের ভুলে আর্জেন্টিনাকে সুবিধা দেওয়া হয়েছে ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু আগামীর বাংলাদেশে নতুন করে কাউকে শেখ হাসিনা হতে দেব না: সারজিস আলম ইরানে আজ রাতেই কঠোর হামলা করা হবে: ট্রাম্প প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা

কুয়েতে বিমানবন্দরের কর্মীদের জন্য বাধ্যতামূলক মাদক পরীক্ষা চালু 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • ৪৩৫ বার পড়া হয়েছে

এবার কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত সব কর্মীর জন্য অ্যালকোহলসহ মাদক পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। নিরাপত্তার মান জোরদার করতে এ পদক্ষেপ নিয়েছে দেশটি বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম কুয়েত টাইমস।

এদিকে কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরে কার্যরত সব প্রতিষ্ঠানের কর্মীদের মেডিকেল স্ক্রিনিং করতে হবে, বিশেষত যাদের লাইসেন্স ওই কর্তৃপক্ষের মাধ্যমে ইস্যু করা হয়েছে।

পরীক্ষায় মাদক, সাইকোট্রপিক পদার্থ ও অ্যালকোহল অন্তর্ভুক্ত থাকবে এবং অনুমোদিত চিকিৎসা প্রতিষ্ঠানের মাধ্যমে মাসের মধ্যেই তা সম্পন্ন করতে হবে। প্রতিষ্ঠানগুলোকে আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষার প্রমাণ জমা দিতে হবে, যার মধ্যে টেস্ট রিপোর্টের কপি বা সনদপ্রাপ্ত মেডিকেল রিপোর্ট থাকবে।

ইতোমধ্যে একটি প্রতিষ্ঠান তাদের টেকনিক্যাল লাইসেন্সধারী কর্মীদের জানিয়েছে, সোমবার থেকে পরীক্ষা শুরু হবে এবং পরীক্ষা দিতে অস্বীকার করাকে পজিটিভ ফলাফল হিসেবে গণ্য করা হবে।

এদিকে বিমান চলাচল কর্তৃপক্ষ বলেছে, নতুন নীতি কার্যকর করার লক্ষ্য হলো বিমানবন্দরের কার্যক্রমে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশটির প্রধান আঞ্চলিক হাব হিসেবে জনগণের আস্থা বজায় রাখা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গত দুই বিশ্বকাপে পেনাল্টি পাওয়ার শীর্ষে আর্জেন্টিনা

কুয়েতে বিমানবন্দরের কর্মীদের জন্য বাধ্যতামূলক মাদক পরীক্ষা চালু 

আপডেট সময় ০৫:১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫