ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমরা ইরানের ‘বিপজ্জনক’ ব্যক্তিদের ওপর হামলা চালিয়েছি: ট্রাম্প ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না: জামায়াত আমির প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের ফাউল হলে তখনই কেন খেলা থামানো হল না, প্রশ্ন মরিনহোর যুদ্ধবিরতি ভাঙলে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হবে: ইরান আর্জেন্টিনার জয় যেন দিনের আলোয় ডাকাতি: জোসে মরিনিয়ো বহিষ্কারের পরেও যদি কেউ অপকর্ম করে সে দায় যুবদলের নয়: যুবদল সভাপতি শেষ মুহূর্তে যান্ত্রিক ত্রুটির বার্তা, এরপরই যাত্রীসহ নিখোঁজ পাকিস্তানের বিমান বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আর্জেন্টিনার পর এবার ফ্রান্স ম্যাচে ৫ আর্জেন্টাইন রেফারি

ছোটবেলা থেকেই মেধার নজির, সারজিস আলমের শ্বশুর লুৎফর রহমান হাইকোর্টে নতুন বিচারপতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • ১১২৯ বার পড়া হয়েছে

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া ২৫ জন বিচারপতি প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের হাতে শপথ গ্রহণ করেছেন। এই তালিকায় রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতা সারজিস আলমের শ্বশুর, বিচারপতি মো. লুৎফর রহমান।

বিচারপতি মো. লুৎফর রহমান বরগুনা জিলা স্কুল থেকে এসএসসি এবং বরগুনা আমতলী কলেজ থেকে এইচএসসিতে প্রথম স্থান অর্জন করেন। এরপর ১৯৯১-৯২ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন এবং ভর্তি পরীক্ষায়ও ১ম স্থান অধিকার করেন। এলএলবি ও এলএলএম ডিগ্রি শেষে ১৯৯৮ সালে বার কাউন্সিল পরীক্ষা উত্তীর্ণ হয়ে তিনি আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন।

১৯৯৯ সালে বরগুনা জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করার পর ২০০৬ সালে তিনি সুপ্রিম কোর্টে আইন পেশায় নিযুক্ত হন। পরে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং জুলাই গণঅভ্যুত্থানের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। সব যোগ্যতার শর্ত পূরণ করে এবং ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপোয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে হাইকোর্ট বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি।

এই নিয়োগের মাধ্যমে হাইকোর্ট বিভাগে নতুন শক্তি ও অভিজ্ঞতা যুক্ত হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমরা ইরানের ‘বিপজ্জনক’ ব্যক্তিদের ওপর হামলা চালিয়েছি: ট্রাম্প

ছোটবেলা থেকেই মেধার নজির, সারজিস আলমের শ্বশুর লুৎফর রহমান হাইকোর্টে নতুন বিচারপতি

আপডেট সময় ১১:১৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫