এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শামীম হোসেন।
এদিকে নিজের সাবলীল উপস্থাপনা ও ব্যতিক্রমী প্রচারণায় ডাকসু নির্বাচনে বেশ সাড়া ফেলেছেন স্নাতকোত্তরের এ শিক্ষার্থী। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাকে প্রশংসায় ভাসাচ্ছেন।
আজ বুধবার নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন শামীম। ওই পোস্টে তিনি বলেন, ‘আজকে মানুষ আমাকে ড. ইউনূস স্যারের সঙ্গে তুলনা করেন, কী সৌভাগ্য আমার। অনার্স শেষ করেই এত এত সম্মান পাচ্ছি, ভালো লাগছে।’

ডেস্ক রিপোর্ট 
























