ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অপরাধী গ্রেপ্তার না হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা জাকসুর সিলেট সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করলো বিজিবি রাঙামাটিতে গাড়ির কিউআর কোড স্ক্যান করলেই মিলবে চালকের সব তথ্য অন্যায় দেখলে ইস্পাতের মতো কঠিন হবো: জামায়াত আমীর হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-ছেলের সাতটি পাসপোর্টসহ সীমান্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক পশ্চিমবঙ্গে যারা ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছে তাদের ছাড়া হবে না: শুভেন্দু ‘গুপ্ত গুপ্ত’ স্লোগান ব্যঙ্গ করে প্রচারণায় শিবির, সেলফিতে মাতলেন নবীন শিক্ষার্থীরা আমরা শুধু আছি ভারতকে নিয়ে আর ভারত আছে আমাদের নিয়ে: ফজলুর রহমান ফ্যামিলি কার্ডের তালিকা নিয়ে অসন্তোষ ডেপুটি স্পিকার

প্রয়োজনে আমরা আলাদা ব্যালট পেপার ছাপবো, যেখানে ধানের শীষ থাকবে:যুবদল নেতার ভিডিও ভাইরাল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০১:২৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

এবার কুমিল্লার চান্দিনা উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল খায়েরের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি বলেন, ‘ব্যালট পেপার ছাপা যখন হবে, তখন দেখবো। প্রয়োজনে আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো, যেখানে ধানের শীষ থাকবে। ধানের শীষ থাকবে চান্দিনায়।’

গতকাল শুক্রবার সকাল থেকে ওই ১০ সেকেন্ডের বক্তব্যটি ভাইরাল হয়ে ফেসবুকে নানা সমালোচনার সৃষ্টি করেছে। খোঁজ নিয়ে জানা গেছে, এটি গত ১৬ আগস্টের ঘটনা। ওই দিন বিকালে গল্লাই উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত সমাবেশে আবুল খায়ের এই বক্তব্য দেন।

কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিন (ভিপি শাহীন) বলেন, বক্তব্যের বিষয়ে আমি আবুল খায়েরকে জিজ্ঞেস করেছি। তিনি জানিয়েছেন, সাবেক সংসদ সদস্য ও এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ কিছুদিন আগে এক বক্তব্যে বলেছিলেন, ‘চান্দিনায় ধানের শীষ প্রতীক থাকবে না।’

সেই বক্তব্যের জেরে আবেগতাড়িত হয়ে আবুল খায়ের বক্তব্যটি দিয়েছেন। তিনি কিছুক্ষণের মধ্যে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে গিয়ে বিষয়টি স্পষ্ট করবেন বলে আশ্বস্ত করেছেন। এখন অন্য দলের লোকজন ভিডিও ভাইরাল করছেন।

ভাইরাল হওয়া বক্তব্যের বিষয়ে শুক্রবার রাত পৌনে ৮টায় যুবদল নেতা আবুল খায়ের মুঠোফোনে বলেন, এখনও তপশিল ঘোষণা হয়নি। জোট হয়নি। এত আগে এলডিপি নেতা রেদোয়ান চান্দিনায় ব্যালট পেপারে ধানের শীষ থাকবে না, এমন কথা বলেছিলেন। তাই দলের দায়িত্বে থেকে আমি রেদোয়ানের কথার প্রতিবাদ করেছি। আজ লাইভে এসে এ বিষয়টির ব্যখ্যাও দিয়েছি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অপরাধী গ্রেপ্তার না হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা জাকসুর

প্রয়োজনে আমরা আলাদা ব্যালট পেপার ছাপবো, যেখানে ধানের শীষ থাকবে:যুবদল নেতার ভিডিও ভাইরাল

আপডেট সময় ১২:০১:২৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫