ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশের সঙ্গে লাগোয়া চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ একাত্তরে মুসলিম লীগ করায় শান্তি কমিটিতে ছিলেন আসিফ আকবরের বাবা আগামী তিন মাসে বিপুল ডাক্তার-নার্স নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে ধর্মের নামে কোনো বিভাজন চায় না সরকার: প্রতিমন্ত্রী ট্রাম্প-হেগসেথ যুদ্ধাপরাধী: মার্কিন কংগ্রেস সদস্য অন্তর্বর্তী সরকার ছক করে গেছে, যাতে মানুষ বলে ‘হাসিনা–ইউনূসের সময়ই ভালো ছিলাম’: রাশেদ প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে তরুণ গ্রেপ্তার, মুক্তির দাবিতে থানায় এনসিপির নেতা–কর্মীদের অবস্থান দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কসটেপ মোড়ানো মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি আসতে আসতে দেশের ছাল–চামড়া কিছুই থাকবে না: কুদ্দুস বয়াতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৩:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৫১ বার পড়া হয়েছে

দেশের জনপ্রিয় লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতি আশঙ্কা প্রকাশ করেছেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। তিনি বলেছেন, চলমান সহিংসতা ও রাজনৈতিক উত্তেজনা অব্যাহত থাকলে আগামী ফেব্রুয়ারির মধ্যে দেশের অবস্থা ভয়াবহ হয়ে উঠবে।

গতকাল রবিবার (৩১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কুদ্দুস বয়াতি লেখেন, “মারামারি, কাটাকাটি দেখে মনে হচ্ছে, ফেব্রুয়ারি আসতে আসতে দেশের ছাল–চামড়া কিছুই থাকবে না।”

কুদ্দুস বয়াতির এই মন্তব্য ইতিমধ্যেই আলোচনায় এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সাংবাদিক ও বিশ্লেষক আমীন আল রশীদ তাঁর পোস্ট শেয়ার করে লিখেছেন, “কুদ্দুস বয়াতি যতটুকু রাজনীতি বোঝেন বা সচেতন, আমাদের তথাকথিত রাজনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই সেটা বোঝেন না। বরং বোতল থেকে বের হয়ে দৈত্যরা বলছে, এইবার মজা দেখো!”

১৯৯২ সালে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা ও প্রচারণাভিত্তিক গান ‘এই দিন দিন না, আরো দিন আছে’ গেয়ে দেশজুড়ে পরিচিতি পান কুদ্দুস বয়াতি। এরপর পালাগান থেকে শুরু করে অসংখ্য লোকগান পরিবেশন করে জয় করেছেন শ্রোতাদের মন। বর্তমানে তিনি মঞ্চে নিয়মিত না হলেও ফেসবুক ও ইউটিউবে কনটেন্ট তৈরি করে আলোচনায় থাকেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে লাগোয়া চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ

ফেব্রুয়ারি আসতে আসতে দেশের ছাল–চামড়া কিছুই থাকবে না: কুদ্দুস বয়াতি

আপডেট সময় ১১:১৩:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫