ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৪০ ডিগ্রি গরমেও রাজপথ ছাড়েনি ‘ককরোচ’ বিক্ষোভকারীরা, টানা আন্দোলনে উত্তপ্ত ভারত সাভারে আর্জেন্টিনার কিশোর সমর্থককে হত্যা করল ব্রাজিল সমর্থকরা শুধু মানুষ নয়, কোনো প্রাণীই যেন হিংস্রতার শিকার না হয়: প্রধানমন্ত্রী বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে কারো হস্তক্ষেপ মানবে না চীন: রাষ্ট্রদূত মসজিদে স্পিকার-বা মাইকের ব্যবহার নিষিদ্ধ করছে ইসরায়েল ভোরে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-কেপ ভার্দে, ম্যাচের রেফারি সেই ড্রু ফিশার খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ বিশ্বকাপে দলের হারের পর শুনলেন ‘বাবাও নেই’ ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা বেড়ে ২২৯৫, জায়গা নেই মর্গে ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি বাতিল করে খাল-নালা পরিষ্কার করার কর্মসূচি, ধন্যবাদ জানালো ডিএমপি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

এবার রাজধানীর যানজট ও জনদুর্ভোগের কথা চিন্তা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্বঘোষিত র‍্যালির পরিবর্তে স্বেচ্ছাশ্রমে খাল-নর্দমা পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিকে স্বাগত জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘনবসতিপূর্ণ শহরে রাস্তা বন্ধ করে যেকোন কর্মসূচি অনুষ্ঠিত হলে গোটা শহর স্তব্ধ হয়ে যায়। যার ফলে সৃষ্টি হয় প্রচণ্ড জনদুর্ভোগ। জনদুর্ভোগের কথা বিবেচনা করে বিএনপি কর্তৃক গৃহীত এই সৃজনশীল ও জনবান্ধব উদ্যোগ নিঃসন্দেহে একটি অনুকরনীয় রীতি স্থাপন করবে যা রাজনৈতিক কর্মসূচি পালনের একটি উত্তম চর্চা হিসেবে বিবেচিত হবে।

উল্লেখ্য, গত ২৩ আগস্ট ৩২টি রাজনৈতিক দল ও জোটের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতৃবৃন্দের সঙ্গে ডিএমপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় উপস্থিত রাজনীতিকদের নিকট জনদুর্ভোগ এড়িয়ে বিকল্প স্থানে রাজনৈতিক কর্মসূচি পালনের আহবান জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির এই উদ্ভাবনী কর্মসূচি সে আহবানের প্রতিফলন মর্মে বিশ্বাস করে ডিএমপি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নগরবাসীর বৃহত্তর স্বার্থ ও সাচ্ছন্দ্য মাথায় রেখে ব্যস্ত সড়ক পরিহার করে গঠনমূলক কর্মসূচি প্রণয়নের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিএনপি’র প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৪০ ডিগ্রি গরমেও রাজপথ ছাড়েনি ‘ককরোচ’ বিক্ষোভকারীরা, টানা আন্দোলনে উত্তপ্ত ভারত

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি বাতিল করে খাল-নালা পরিষ্কার করার কর্মসূচি, ধন্যবাদ জানালো ডিএমপি

আপডেট সময় ০২:৫২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫