ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী সাদিক কায়েমের প্রতিশ্রুতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:০৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৩২৫ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী হলে আবাসন সংকটে ভোগা নারী শিক্ষার্থীদের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে ক্যাম্পাসে নির্বাচনী প্রচারণায় তিনি বলেন,

“শতবর্ষ পূর্ণ হওয়া সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ে কার্যকর এক্সিকিউটিভ প্ল্যান নেই। আমরা দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও রোডম্যাপ তৈরি করে আবাসন সংকটসহ শিক্ষার্থীদের মৌলিক সমস্যা সমাধান করব।”

তিনি আরও বলেন,

“হলের খাবারের মান উন্নয়ন করা হবে। দাম নির্ধারণে স্বচ্ছতা আনা হবে এবং মিল ভাউচার সিস্টেম চালু করা হবে।”

প্রসঙ্গত, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের অংশ হিসেবে অনুষ্ঠিত হবে হল সংসদ নির্বাচন। নির্বাচনী প্রচারণা ইতোমধ্যেই ক্যাম্পাসে জমে উঠেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী সাদিক কায়েমের প্রতিশ্রুতি

আপডেট সময় ০৭:০৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫