ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আর্জেন্টিনাকে হারাতে সেফুদার ‘পাউডার উড়িয়ে মন্ত্র’ এই সরকার জনগণের সঙ্গে গাদ্দারি করছে: নাহিদ ইসলাম ৪ হাজার কোটি টাকা ঘুষ নেওয়ায় সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড দিল চীন এনসিপির সমাবেশে বিস্ফোরণ, গ্রেপ্তারদের রাজনৈতিক পরিচয় নিয়ে চাঞ্চল্য বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ইংল্যান্ডের ৪ ফুটবলার ফিলিস্তিনিদের জন্য যার অনুভূতি নেই, সে মানুষ নয়: মিশর কোচ প্রশ্নপত্র ফাঁসের সাজা ৫ বছরের কারাদণ্ড, সংসদে বিল পাস বাউফলে কোটি টাকার সেতু উদ্বোধনের আগেই ধ্বস আ.লীগের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি মোকাবিলাই বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী এনসিপির সমাবেশে বিস্ফোরণ,  যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২

রাশিয়ার বাহিনীর ওপর একযোগে পোল্যান্ড-ন্যাটোর হামলা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩৫:২২ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৩১০ বার পড়া হয়েছে

এবার প্রতিবেশী ইউক্রেনে রাশিয়ার বিমান হামলার সময় পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এ সময় পোলিশ এবং ন্যাটো বাহিনী রাশিয়ার বিরুদ্ধে সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে। তারা যৌথভাবে আকাশসীমা লঙ্ঘনকারী ড্রোনগুলোকে গুলি করে ভূপাতিত করেছে। খবর আলজাজিরার।

এদিকে পোলিশ সেনাবাহিনী জানিয়েছে, বুধবার ভোরে এক ডজনেরও বেশি ড্রোন পোলিশ আকাশসীমায় প্রবেশ করলে যুদ্ধবিমানগুলোকে তৎপর করা হয়। এর মাধ্যমে প্রথমবারের মতো পোলিশ এবং ন্যাটো বাহিনী সংঘাতে জড়িয়ে পড়েছে। ইউক্রেন জানিয়েছে, এ ধরনের কাজের মাধ্যমে রাশিয়া পশ্চিমাদের পরীক্ষা করছে।

পোলিশ সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ড বুধবার ভোরে এক বিবৃতিতে জানিয়েছে, আজ ইউক্রেনের লক্ষ্যবস্তুতে রাশিয়ান ফেডারেশনের আক্রমণের সময় আমাদের আকাশসীমা বারবার ড্রোন দ্বারা লঙ্ঘিত হয়েছে। সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ডারের অনুরোধে অস্ত্র ব্যবহার করা হয়েছে এবং ধ্বংস হওয়া লক্ষ্যবস্তুগুলো শনাক্ত করার জন্য অভিযান চলছে।

সেনাবাহিনী আরও জানিয়েছে, আকাশসীমা সুরক্ষা নিশ্চিত করার জন্য পোলিশ এবং ন্যাটো সামরিক বিমানগুলোকে একযোগে কাজে লাগানো হয়েছে। পোল্যান্ডের অপারেশনাল কমান্ড জানায়, পোলিশ ও মিত্র বিমানগুলো আমাদের আকাশসীমায় কাজ করছে। স্থল-ভিত্তিক বিমান প্রতিরক্ষা এবং রাডার পুনরুদ্ধার ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে সক্রিয় করা হয়েছে।

এদিকে পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক নিশ্চিত করেছেন, পোলিশ আকাশসীমা একাধিকবার লঙ্ঘনের সঙ্গে সম্পর্কিত একটি ঘটনায় অভিযান চলছে। শত্রু ড্রোনের ধ্বংসাবশেষ সংগ্রহের কাজে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কারও হতাহতের খবর পাওয়া যায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনাকে হারাতে সেফুদার ‘পাউডার উড়িয়ে মন্ত্র’

রাশিয়ার বাহিনীর ওপর একযোগে পোল্যান্ড-ন্যাটোর হামলা

আপডেট সময় ০৩:৩৫:২২ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫