ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাম ও উপসর্গে আরো ৬ শিশুর মৃত্যু ‘ডার্লিং, প্রশ্নপত্র এনেছি’— ছাত্রীকে ডেকে বিপাকে বিশ্ববিদ্যালয় শিক্ষক নাঙ্গলকোটে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে মন্তব্য, তীব্র রাজনৈতিক বিতর্ক “আইনশৃঙ্খলার এই ধারা অব্যাহত থাকলে সরকার নাই হয়ে যাবে” “ইরানের বেশিরভাগ মানুষের নাম মোহাম্মদ”— ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৪ বারের মতো পেছাল “ওসমান হাদির রক্তের সঙ্গে বেইমানি করেছে ইউনূস সরকার”- বরিশালে বিক্ষোভে মাসুমা হাদি মুফতি আমির হামজার বিরুদ্ধে পত্রিকায় গ্রেপ্তারি বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ আদালতের অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে এনবিআরের সামনে বাইকারদের মানববন্ধন

বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষে না দাঁড়ালে অন্য শক্তি দাঁড়াবে: ফজলুর রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

এবার বিএনপির আলোচিত নেতা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বলেছেন, বিএনপি যদি বর্তমান প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের পক্ষে সুস্পষ্ট অবস্থান না নেয়, তাহলে এই জায়গায় বিকল্প রাজনৈতিক শক্তি উঠে আসবে। তিনি বলেন, ‘বিএনপি যদি মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান না নেয়, তাহলে শেখ হাসিনা বা আওয়ামী লীগকে দাঁড়াতে হবে না। তখন অন্য রাজনৈতিক শক্তিই উঠে আসবে।’

সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে এসব মন্তব্য করেন ফজলুর রহমান। তিনি বলেন, ‘আমি তো পলিটিক্যাল সাইন্সের ছাত্র, বিষয়গুলো বুঝি। বিএনপি যদি মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেয়, সেটিই ভালো। কারণ, আমি নিজেও এই দলের সঙ্গে আছি।’

তিনি বলেন, ‘জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। তারা বলেছিল, যারা মুক্তিযুদ্ধ করছে, তারা ভারতের দালাল। এদের দুষ্কৃতিকারী বলা হয়েছিল। ২৫ থেকে ২৮ মার্চের মধ্যে টিক্কা খান পাঁচ লাখ মানুষ হত্যা করে, ৯০ হাজার মানুষকে বুড়িগঙ্গা থেকে কেরানীগঞ্জ পর্যন্ত মেরে ফেলে। তখন প্রথম যে ব্যক্তি টিক্কা খানের পা ধরে সালাম করে বলে ‘আমি আপনার সঙ্গে আছি’, তার নাম গোলাম আজম।’ তিনি আরও দাবি করেন, ‘আপনারা ইতিহাসে ছবি দেখলে দেখবেন, গোলাম আজম টিক্কা খানের সঙ্গে দেখা করতে গিয়ে এই কথাই বলেছিলেন।’

আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে একক কৃতিত্ব হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে এমন অভিযোগের বিষয়ে ফজলুর রহমান বলেন, ‘৭০ সালে শেখ মুজিবের দল এককভাবে নির্বাচনে জিতেছে। নৌকা মার্কা নিয়ে ৭১ শতাংশ ভোট পেয়েছে। তখন জামায়াত পেয়েছে মাত্র ৬ শতাংশ, মুসলিম লীগ তিন ভাগে ভাগ হয়ে পেয়েছে ৮–১০ শতাংশ ভোট। তাহলে ১৬২টি সিট পাওয়ার পর আওয়ামী লীগ বলবে না তো আর কে বলবে? তারপরেও শেখ মুজিব মওলানা ভাসানীর কাছে গিয়ে সালাম করে বলেছিলেন, ‘হুজুর, আমার সঙ্গে থাকেন।’ আর সেই ভাসানীই প্রথম বলেছিলেন ‘মুজিব, তুমি স্বাধীনতা ঘোষণা করো, আমি তোমার সঙ্গে আছি।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাম ও উপসর্গে আরো ৬ শিশুর মৃত্যু

বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষে না দাঁড়ালে অন্য শক্তি দাঁড়াবে: ফজলুর রহমান

আপডেট সময় ১২:০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫